বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

হালুয়াঘাটের পৌর মেয়র খায়রুল আলম ভূঁঞার নির্বাচনী ওয়াদার বাস্তবায়ন

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৬১ বার

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পৌরসভা প্রতিষ্ঠা হয় ২০১৪ সালে। পৌর সভা ঘোষনা পর থেকে স্থানীয় জনসাধারন এবং দুগ্ধ ব্যবসায়ীদের পক্ষ থেকে বার বার দুধ বিক্রয় করার জন্য আলাদা একটি সেড নির্মান করার দাবী করে আসছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রসাশনের নিকট। বিভিন্ন সংস্থা বার বার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি ব্যবসায়ীদের।
বিগত ২০১৮ সালে পৌরসভার প্রথম নির্বাচনে দুগ্ধ ব্যবসায়ীরা আবারো সেড নির্মাণের দাবী করলে বর্তমান জনপ্রিয় মেয়র খায়রুল আলম ভুঁঞা প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে অন্যান্য দাবীর মত এই দাবীটি সময় সুযোগমত পুরন করবেন। ইতিমধ্যে তিনি মাছ ,মাংস, মুরগী এর আলাদা আলাদা সেড নির্মান ও ব্যাপক বাজারের ব্যাপক উন্নয়ণ করেন। যা সচেতন মহলে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষে তিনি উদ্যোগ গ্রহন করেন মিল্কসেড তৈরি করার। পৌরসভার নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে সেডটি তৈরি করেন। সেই সাথে তার নির্বাচনী আরও একটি ওয়াদা পুরন করলেন।

২৩ এপ্রিল/২২ রোজ শনিবার সকাল ১১ ঘটিকার সময় নির্মিত মিল্কসেডে পৌর মেয়র খায়রুল আলম ভূঞার সভাপত্বিতে সংসদ সদস্য জুয়েল আরেং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এ সময় জুয়েল আরেং এমপি বলেন, জনসাধারনকে নির্ভেজাল দুগ্ধ প্রাপ্তির লক্ষ্যে হালুয়াঘাট পৌরসভার নিজস্ব অর্থায়নে যে মিল্কসেড নির্মান করেছেন তার জন্য পৌর মেয়রসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি । সেই সাথে যে উদ্দেশে এটি করা হয়েছে তার সফলতা কামনা করছি।
পৌর সভার মেয়র স্বাগত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধ জাতির পিতা শেখ মুজবির রহমানের আর্দশ বুকে ধারণ করে এবং জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মোতাবেক আমি এই এলাকার দুগ্ধ ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাসহ সর্বস্তরের মানুষের দাবী এবং আমার নির্বাচনী ওয়াদা পুরন করতে পেরে মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ এবং পৌরবাসীকে ধন্যবাদ জানাই সকলে আমাকে পৌরসভার উন্নয়নে সার্বিক সহযোগীতা করার জন্য। সেই সাথে এখন থেকে এখানে পরীক্ষিত দুধ সুলভ মূল্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহ-কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, অধ্যক্ষ আবদুর রশিদ, হালুয়াঘাট থানার অফির্সাস ইনর্চাজ মো. শাহিনুজ্জামান খান, অধ্যাপক অশোক সরকার অপু, আওয়ামীলীগ নেতা আওলাদ হোসেন,বজলুর রহমান, আবদুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, ও কাউনসিলরবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তবর্গ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories