বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

অবশেষে ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে গেজেট প্রকাশ

ঝিকরগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৩৫ বার

যশোরের ঝিকরগাছায় দীর্ঘ ২১ বছর পর সম্প্রতি ১৬ জানুয়ারি ঝিকরগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৩ এপ্রিল মঙ্গলবার প্রকাশিত স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধি ২০১০ এর ৪৩ ধারায় মেয়র ও কাউন্সিলরগণের নামের তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

জানা যায়, মামলাজনিত কারণে বিজ্ঞ আদালত পৌরসভা নির্বাচনের ফলাফল স্থগিত করেছিল। নবনির্বাচিত নারী কাউন্সিলর জেসমিন সুলতানার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্থগিত আদেশ বাতিল করে ফলাফল প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। সম্প্রতি ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে নৌকা প্রতীকে মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শ্যামলী খাতুন, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের জেসমিন সুলতানা, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের নাজমুন নাহার, সাধারণ আসনের ১নং ওয়ার্ডের নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের আরিফুর রহমান, ৩নং ওয়ার্ডের সাজ্জাতুণ জামান রনি, ৪নং ওয়ার্ডে আব্দুল আলিম গাজী, ৫নং ওয়ার্ডে একরামুল হক খোকন, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান (বাবু), ৭নং ওয়ার্ডে আমিরুল ইসলাম রাজা, ৮নং ওয়ার্ডে তারিকুজ্জামান ও ৯নং ওয়ার্ডে ইউনুছ আলী নির্বাচিত হন। মামলার জটিলতার কারণে ফলাফল প্রকাশ না হলেও বর্তমানে গেজেট প্রকাশ হয়েছে। এখন যেকোনো দিন নির্বাচিত প্রতিনিধিগণদের শপথ গ্রহণ হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories