বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্রের সংশোধনী পেল যৌনকর্মীরা

ফরিদপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৭৭ বার

ফরিদপুরে দীর্ঘদিনের প্রত্যাশিত জাতীয় পরিচয় পত্রের সংশোধনী পেল যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী।এর আগে তাদের জাতীয় পরিচয় পত্রে পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। যা সংশোধন করে যার যার নিজ বাড়ির ঠিকানা সংযোজন করা হয়।সোমবার বেলা ২টার দিকে জেলা নির্বাচন অফিসার  মোঃ হাবিবুর রহমানের তাদের হাতে এই সংশোধিত জাতীয় পরিচয়পত্র তুলে দেন। 
 এব্যাপারে ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী এ্যডভোকেট শিপ্রা গোস্বামী জানান, জাতীয়পরিচয় পত্রে অত্যন্ত অসম্মানজনকভাবে তাদের পেশার স্থলে ‘পতিতা’ এবং ঠিকানা পতিতাপল্লী লেখা ছিল। তাঁদের সন্তানেরা যখন শিক্ষাজীবনে প্রবেশ করে তখনি ঘটে বিপত্তি, এছাড়াও পরিবার,সমাজ ও বিভিন্ন প্রয়োজনে তাদের যখন পরিচয়পত্র দেখানো হয় তখনও তারা বিপত্তির সমুক্ষিন হন। 
এসব কথা চিন্তা করে শাপলা মহিলা সংস্থা থেকে এই ইস্যুটি নিয়ে কাজ শুরু করে।সংশোধনীর পাশাপাশি যাদের নতুন জাতীয় পরিচয়পত্র হবে তারও তাদের নিজগ্রামের নাম উল্লেখ করে জাতীয় পরিচয়পত্র করবেন।  
জেলা নির্বাচন অফিসার  মোঃ হাবিবুর রহমান ও ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার  মোঃ নুরু আমীন এর ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় প্রথম দফায় সিএন্ডবি ঘাট ও রথখোলা যৌনপল্লীর ২২ জন যৌনকর্মী পেলেন দীর্ঘদিনের প্রত্যাশিত সংশোধনী জাতীয় পরিচয়পত্র।  
এ সময় ব্লাস্ট ফরিদপুর ইউনিট সমন্বয়কারী ও শাপলা মহিলা সংস্থার উপদেষ্টা এ্যডভোকেট শিপ্রা গোস্বামী ও শাপলা মহিলা সংস্থা থেকে প্রশান্ত সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories