বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

কিয়েভের কাছে ১,২০০ মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বার

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার এক হাজার দুশ’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে।আরও আক্রমণের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে রোববার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে দুজনের মৃত্যু হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগৌবভ এ তথ্য নিশ্চিত করেছেন।মাত্র একদিন আগেই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে এক শিশুসহ ১০ বেসামরিক নিহত হয়। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশেপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এদিকে দেশটিতে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।সম্প্রতি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩০ মাইল দূরের মাকারিভ শহর থেকে ১৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে শহরের মেয়র ভাদিম টোকার বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আমরা ১৩২ জন বেসামরিক লোকের মরদেহ উদ্ধার করেছি। এদের সবাইকে রাশিয়ার দানবরা (রুশ সেনা) হত্যা করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories