শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে শাহবাজ শরিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আজ সোমবার (১১ এপ্রিল) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধান শাহবাজ শরিফ।

এর আগে গতকাল রবিবার মনোনয়নপত্র জমা নেওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় পরিষদের সেক্রেটারিয়েট। মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে সম্ভাব্য দৌঁড়ে আরেকজন এগিয়ে রয়েছেন। তিনি সদ্য ক্ষমতাচ্যুত দল পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।যাইহোক, শাহবাজ শরিফ ও তার সমর্থকরা আশা করছেন, বিরোধী দলগুলো থেকে অন্তত ১৭৪টি ভোট পাবেন তিনি। আর যদি পিটিআই থেকে বের হয়ে আসা সদস্যরাও তাকে ভোট দেয়, সেক্ষেত্রে এ সংখ্যাটা ২০০ হতে পারে।শনিবার অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ১৭৪ ভোট পড়ে। বিরোধী দলগুলোর সদস্যরাই এই ভোট দিয়েছেন। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে ১৭২ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। সেই হিসাবে বিরোধীদের সমর্থন নিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে রয়েছেন শাহবাজ শরিফ। পাকিস্তানের তিন বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ অনাস্থা ভোটের পর জানান, বিরোধীদলীয় জোট ক্ষমতায় গেলে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ হবে না। সংবিধান ও আইনের ভিত্তিতে পাকিস্তান নিজ অস্তিত্বে ফিরে আসবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories