বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

পিসিবির চেয়ারম্যান পদে ফিরছেন নাজাম শেঠী!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৭৯ বার

অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব হারানোয় পরিবর্তনের হাওয়া কড়া নাড়তে শুরু করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডেও। সূত্র বলছে, ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নাজাম শেঠীর আরেকটি ইনিংসের সুযোগ উজ্জ্বল। বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন।ইতিহাস বলছে, ক্ষমতায় বদল মানে দেশের ক্রিকেটেও পরিবর্তন। আর বিরোধী দলীয় নেতা ও সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে নাজামের। ক্রিকেট বোর্ডে ফিরতে আগ্রহী তিনি এবং এরই মধ্যে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে।

২০১৩ সালে প্রথমবার চেয়ারম্যানের দায়িত্ব পান নাজাম। চৌধুরী মোহাম্মদ জাকা আশরাফকে আইনি লড়াইয়ে হারিয়ে চেয়ারে বসেন তিনি। ২০১৪ সালে শাহরিয়ার খান চেয়ারম্যান হলেও তিনি ছিলেন শক্তিশালী নির্বাহী কমিটির দায়িত্বে। দৃশ্যপটে তিনিই ছিলেন সবচেয়ে ক্ষমতাশীল।২০১৭ সালের আগস্টে আবারো চেয়ারম্যান নিযুক্ত হন নাজাম। এক বছর পর ইমরান প্রধানমন্ত্রিত্ব পেলে সরে দাঁড়ান। তার উত্তরসূরি হন আইসিসির সাবেক প্রেসিডেন্ট এহসান মানি।

৭৩ বছর বয়সী নাজামের পিসিবিতে কিছু অসমাপ্ত কাজ শেষ করার আছে। তার সময়ে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগকে বড় ব্র্যান্ড করার ইচ্ছা। তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে, এমন কয়েকজনও ফিরতে যাচ্ছেন পিসিবিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories