শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন গাজীপুরের টঙ্গী অঞ্চলের ৪৩ নং ওয়ার্ডে আগামীর কান্ডারি যুবনেতা নাজমুল হোসেন মন্ডল জমি-সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

প্রেসিডেন্টের পদত্যাগের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২১৭ বার

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা।শনিবার (৯ এপ্রিল) দেশটির রাজধনী কলম্বোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন।

অর্থনৈতিক সংকটে সৃষ্ট অস্থিরতায় রাজাপাকসের পদত্যাগের দাবিতে এদিন শিক্ষার্থী, আইনজীবী, অভিনেতাসহ নানা শ্রেণি ও পেশার মানুষ আন্দোলন রাজপথে জড়ো হন।আন্দোলনকারীদের একটাই দাবি, রাজাপাকসে ও তার পরিবারের কোনো সদস্য যেন রাষ্ট্র ক্ষমতায় না থাকেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।এ ছাড়া অনেকেই ‘দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ নয়, রাজাপাকসে পরিবার থেকে শ্রীলঙ্কাকে বাঁচাও’ লেখা সম্বলিত বন্যার নিয়েও রাজপথে নামেন।দেশটির অর্থনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সম্প্রতি প্রধানমন্ত্রী বাদে মন্ত্রিসভার সবাই পদত্যাগ করেছেন। একই পথে হেটেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও।২০২০ সালের শুরুর দিকে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমে যায়। এর ফলে দেশটি মুদ্রার মূল্য কমাতে বাধ্য হয়েছে এবং বৈশ্বিক ঋণদাতাদের কাছে সহযোগিতা চেয়েছে। পরিস্থিতি এতোটাই খারাপ যে, সপ্তাহান্তে জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রান্নার জ্বালানি গ্যাসের দাম এক হাজার ১৫০ রুপি থেকে বেড়ে ৪ হাজার ছাড়িয়েছে।

এ ছাড়া শিশুখাদ্য গুঁড়ো দুধও চড়া দামে বিক্রি হচ্ছে। অর্থের অভাবে কাগজ ছাপা বন্ধের ফলে কয়েক লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে সরকার। 
খবর আলজাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories