পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের কোনো মার্কিন ঘাঁটি হবে না। রোববার এইচবিও এক্সিওসের বরাতে এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, এক্সিওসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইমরান। আল-কায়েদা, আইসিস বা তালেবানদের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে আমেরিকান সরকারকে পাকিস্তানে সিআইএ এর অবস্থানের অনুমতি দেবে কি না জানতে চাইলে ইমরান এ বক্তব্য দেন।
পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবান। তাদের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, মার্কিন বাহিনীকে এর ঘাঁটি না দেওয়ার বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই ।
Leave a Reply