সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

প্রধানমন্ত্রী মানুষকে বিনামূল্যে ঘর দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করলো— গণপুর্ত প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ মার্কিন ঘাঁটি পাকিস্তানে হবে না: ইমরান খান পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে কোনো মার্কিন সামরিক ঘাঁটি করতে দেবে না। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের কোনো মার্কিন ঘাঁটি হবে না। রোববার (২০ জুন) এইচবিও এক্সিওসের বরাতে এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এক্সিওসকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন ইমরান। আল-কায়েদা, আইসিস বা তালেবানদের বিরুদ্ধে মিশন পরিচালনা করতে আমেরিকান সরকারকে পাকিস্তানে সিআইএ এর অবস্থানের অনুমতি দেবে কি না জানতে চাইলে ইমরান এ বক্তব্য দেন। পাকিস্তান সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তালেবান। তাদের মুখপাত্র সোহাইল শাহীন বলেন, মার্কিন বাহিনীকে এর ঘাঁটি না দেওয়ার বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই । নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫ নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। শনিবার রাত ১২টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নরসিংদী সাকুরার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের রাতেই ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যাত্রীরা হলেন- সাভার উপজেলার আশুলিয়ার জিরাবো এলাকার মুক্তি আক্তার (৩০) ও তার ছেলে সাদেকুল (৮), রুবি আক্তার (৩৩) ও তার মেয়ে রাহিমা (৫) এবং রোকেয়া বেগম (৫২)। এ ঘটনায় রাহিমার বাবা রশিদও আহত হয়েছেন। আহতরা হলেন- রাজিয়া (৪০), ইউসুফ মিয়ার ছেলে রশিদ (৪০), জাহের আলীর ছেলে কাজিম উদ্দিন (৪২), সাইফুল ইসলামের মেয়ে সাইফা (১২), হারুন মিয়ার স্ত্রী শারমীন (৪০) ও মেয়ে ইসরাত জাহান (৮) ও কাদির মিয়ার স্ত্রী সামসুন্নাহার (৬০)। পুলিশ ও আহতরা জানায়, শনিবার সকালে ১৪ জন পরিবারের সদস্যদের নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে আব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যরা সাভারের আশুলিয়ার জিরাবো এলাকা থেকে সিলেটে মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। শনিবার রাতে ফেরার পথে মাইক্রোবাসটি পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী সড়কের নরসিংদী সাকুরা মোড়ে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী মুক্তি আক্তার ও রাইমা মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার পথে সাদেক মারা যান। গুরুতর আহতাবস্থায় ৪ নারীকে ঢাকায় নেয়ার পথে রুবি ও রোকেয়া মারা যান। মাইক্রোবাসের আহত যাত্রী আব্দুর রশিদ বলেন, সিলেট মাজার জিয়ারত শেষে জাফলং বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে আশুলিয়ায় বাড়ি ফেরার পথে একটি ট্রাক আমাদের মাইক্রোবাসের উপর উঠিয়ে দেয়। এরপর দেখি আমার স্ত্রী ও মেয়েসহ পরিবারের সদস্যরা রাস্তার উপর পড়ে আছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নান্নু মিয়া বলেন, সড়কে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এসে দেখি মাইক্রোবাসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। রাস্তার উপর নারী ও শিশুরা পড়ে আছে। দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করি। পরে একটা পিকআপ থামিয়ে তাদের হাসপাতালে পাঠাই। মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আর আহত দুই নারীকে ঢাকায় নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ নিয়ে পাঁচজন মারা গেছে। কলমাকান্দায় ঘর পেল ৫৮ গৃহহীন পরিবার নেত্রকোনার কলমাকান্দায় ৫৮ টি গৃহহীন পরিবার জমি ও ঘর পেলেন। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৫৩,৩৪০ টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান (২য় পর্যায়) কর্মসূচীর আওতায় কলমাকান্দা উপজেলায় ৫৮ টি ঘর হস্তান্তর করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজীত অনুষ্ঠানে কৃষিবিদ ফারুফ আহম্মেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ বেগম, সহকারী কমিশনার (ভ‚মি) অমিত রায়, ওসি মো. আব্দুল আহাদ খান, ডিজিএম আতিকুর রহমান, উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সম্পাদক মো. ফখরুল আলম খসরু ও উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। বাবা-মা-বোনকে হত্যা: মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা পুরান ঢাকার কদমতলীতে ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যার ঘটনায় আটক মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে মামলাটি করেন হত্যার শিকার মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন। আজ রবিবার (২০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ। ডিসি বলেন, ‘বাবা-মা ও বোনকে হত্যার অভিযোগে মেয়ে মেহজাবিন ও তার স্বামী শফিকুল ইসলাম অরণ্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাসুদ রানার বড় ভাই শাখাওয়াত হোসেন। মামলার বিবাদী মেহজাবিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর তার স্বামী শফিকুল ইসলাম অরণ্য রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার (১৯ জুন) দিনগত রাতে মেহজাবিন নামের এক নারী তার বাবা মাসুদ রানা (৫০), মা মৌসুমী (৪৫) ও বোন জান্নাতুলকে (২০) হত্যা করেন। হত্যার শিকার প্রত্যেকের গলায় দাগ ছিল। পুলিশের ধারণা, প্রথমে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় কিছু খাওয়ানোর পর গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, শুক্রবার দিবাগত রাতে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মেহজাবিন বলেন, ‘আমি আমার বাবা-মা এবং বোনকে খুন করছি। আমার স্বামী ও মেয়ে বিছানায় ঘুমিয়ে আছে। তাদেরও খুন করতে পারি। নিজেকেও খুন করে ফেলতে পারি। আপনারা তাড়াতাড়ি আসেন। আমাকে ধরেন।’ উল্লেখ্য, তিন দিন আগে স্বামী শফিকুল ইসলাম ও সন্তান মার্জান তাবাসসুমকে নিয়ে রাজধানীর কদমতলীতে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন ২৪ বছর বয়সী মেহজাবিন মুন। গিয়েই তার ছোট বোন ২০ বছর বয়সী জান্নাতুলের সঙ্গে নিজ স্বামীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে বাবা-মায়ের কাছে অভিযোগ করেন। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় মেহজাবিনের। তারই জের ধরে তিনি বাবা-মা, ছোট বোনকে নারকীয়ভাবে হত্যা শেষে ৯৯৯-এ কল দিয়ে নিজেই হত্যা করার কথা জানান। আমের যত স্বাস্থ্য উপকারিতা বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আমের পুষ্ঠিগুণ অশেষ। প্রতি ১০০ গ্রাম আমে ২৬ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। এছাড়া আমে প্রচুর পরিমাণে ভিটামিন- এ এবং ভিটামিন বি থাকে যা শরীরের জন্য অনেক উপকারী। খাবারের তালিকায় সব সময়ই আঁশযুক্ত খাবার থাকা দরকার। প্রতি ১০০ গ্রাম আমে ১.৫ গ্রাম আঁশ থাকে। আমের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা: ১. আম আঁশযুক্ত খাবার হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে, পেট পরিষ্কার রাখে এবং রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ২. গবেষণায় দেখা গেছে, আম রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে। যা ডায়াবেটিকস রোগীদের জন্য উপকার। ওজন কমাতে চাইলে কাঁচা আম খেতে পারেন। কেননা পাকা আমে শর্করার পরিমাণ বেশি থাকে। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে, হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি কমাতেও আম সাহায্য করে। ৩. ক্যানসার প্রতিরোধেও আম সহায়ক। আমে রয়েছে উচ্চ পরিমাণ প্রোটিন যা জীবাণু থেকে দেহকে সুরক্ষা দেয়। ৪. আমে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখে। চোখের চারপাশের শুষ্কভাবও দূর করে। হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। খনিজ পদার্থ আয়রনের ভালো উৎস আম। ৫. অ্যানিমিয়া আক্রান্ত রোগীদের জন্য ভালো ওষুধ হিসেবে কাজ করে আম। সন্তানসম্ভবা নারী এবং মেনোপোজ হওয়া নারীর আয়রনের ঘাটতি পূরণে আম বেশি উপকারী। ৬. আয়রন ও সোডিয়ামের ঘাটতি পূরণে বেশ কার্যকরী আম। ত্বক ভালো রাখতেও পাকা আম খুব ভালো কাজ করে। খুলনা বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু খুলনা বিভাগে একদিন পর আবারও করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড হয়েছে। বেড়েছে শনাক্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আজও কুষ্টিয়ায় সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে এবং সুস্থ হয়েছেন আরও ১৯৪ জন। আজ রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সাতজন, খুলনায় দুইজন, বাগেরহাটে দুইজন, সাতক্ষীরায় দুইজন, যশোরে চারজন, নড়াইলে একজন, মাগুরায় একজন, চুয়াডাঙ্গায় পাঁচজন এবং ঝিনাইদহে চারজন মারা গেছেন। এর আগে শনিবার (১৯ জুন) বিভাগে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার (১৭ জুন) বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ জনের মৃত্যু হয়। তবে শুক্রবার বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছিল। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৩২ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৩২০ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২২৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮২১ জন। মারা গেছে ২০৮ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৯২ জন।বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৫০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৬ জন এবং মারা গেছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৭৬ জন। যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৮০ জন। মারা গেছেন ১০৮ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৭২ জন। এ সময় মারা গেছেন ৩১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮৫ জন। এ সময় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২২০ জন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৬ জন। মারা গেছেন ৬৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮২ জন। ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৩৮ জন। মারা গেছে ১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৮ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৯১ জন। মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৯৫৫ জন। জুলাইয়েও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে করোনা সংক্রমণের হার না কমলে ছুটি ফের বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিলে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও এক মাস বাড়তে পারে। সে হিসেবে আগামী জুলাইয়েও খুলেছে না শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২০ জুন) সকালে তিনি ঢাকা পোস্টকে বলেন, মাঝে করোনার সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ সংক্রমণ ও মৃত্যুর দুটিই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসবে না। ৩০ জুনের পর ছুটি কতদিন বাড়তে পারে- জানতে চাইলে সচিব জানান, চলতি সপ্তাহ করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটির সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর এক সপ্তাহ পর অর্থাৎ ২২ বা ২৩ জুলাই ঈদুল আজহা। ৩০ জুনের পর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পুরো জুলাই মাস দেওয়া হতে পারে। সে হিসেবে জুলাই মাসেও খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। ঈদের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব কি না— এমন প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা সচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে সেটা জানি। কবে খুলবে তার নিদিষ্ট কোনো তারিখ এ মুহূর্তে বলা যাবে না। কারণ এর আগেও দুবার তারিখ ঘোষণার পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়নি। তাছাড়া এই মুহূর্তে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। তাই আপাতত কোনো কিছুই বলা সম্ভব না। জানা গেছে, দেশে চলমান করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩০ জুনের পর স্কুল-কলেজ খোলা হবে নাকি চলমান ছুটি আরও বাড়বে সে বিষয়ে ২৫ জুনের পর সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা প্রতিদিন করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সংক্রমণ ৫ শতাংশে নেমে না আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না। বর্তমানে সংক্রমণের হার ১৫ শতাংশের কাছাকাছি। এই অবস্থায় স্কুল-কলেজ খোলার ঝুঁকি নিতে চায় না মন্ত্রণালয়। এর আগে গত ফেব্রুয়ারিতে শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, ‘করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা দেশের স্কুল-কলেজ ৩০ মার্চ খুলে দেওয়া হবে। আর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু হবে আগামী ২৪ মেথেকে। তার এক সপ্তাহ আগে ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়া হবে।’ কিন্তু এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সেই ঘোষণা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভব হয়নি। দ্বিতীয় ঢেউ কিছুটা কমার পর গত ২৬ মে ফের শিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তার এ ঘোষণার পর সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়ায় কয়েকটি জেলায় লকডাউন দেওয়া হয়। এরমধ্যে সারাদেশে বাড়তে থাকে সংক্রমণের হার। এমন পরিস্থিতিতে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় এ ছুটি বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। ১২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর নোটিশ দিয়ে বলেন, এ সময়ে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসা বন্ধ থাকবে। নির্যাতনের শিকার শুভশ্রীর বোন চলতি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলি। কয়েক মাস পার হতেই স্বামীর বিরুদ্ধে নির্যাতন, প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগ করলেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে অমিতকে বাগুইআটির জ্যাংড়া থেকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের টেকনো সিটি থানার পুলিশ। এর আগে শোনা গিয়েছিল, সাত বছর আগে অফিসের কাজের সূত্রে অমিত ভাটিয়ার সঙ্গে দেবশ্রীর আলাপ হয়েছিল। অল্প সময়েই বন্ধু হয়ে যান দুজনে। কিন্তু সেই সময় তারা ভিন্ন সম্পর্কে ছিলেন। তাই শুধুই বন্ধুত্ব ছিল তাদের মধ্যে।গত দিবসে নাকি অমিত দেবশ্রীকে প্রেমের প্রস্তাব দেন। এরপরই এপ্রিল মাসে মহামারির মধ্যে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যেই বিয়ে করেন দুজনে। অভিযোগে দেবশ্রী জানিয়েছিলেন, বিয়ের ১০ দিন পর থেকেই তার ওপর অত্যাচার শুরু যায়। অমিতের এই অপকর্মে নাকি মদত দিতেন তার মা দীপালি ভাটিয়া। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে ১৭ জুন টেকনো সিটি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দেবশ্রী। শনিবারই বারাসত আদালতে তোলা হয় অমিতকে। দেবশ্রীর অভিযোগের পরই অমিতের বিরুদ্ধে খোঁজখবর নিতে শুরু করে পুলিশ। তাতে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অমিতের বিরুদ্ধে নাকি আগে থেকেই একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। সেই মামলায় জামিনে মুক্ত তিনি। আপনার ওয়াইফাই কে কে ব্যবহার করছেন? জেনে নিন আমাদের চারপাশে এমন অনেক মানুষই রয়েছেন যারা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে নিতে পারদর্শী। একটি এলাকায় একসঙ্গে অনেক মানুষ একটি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করলে, বেশিরভাগ ক্ষেত্রে তার গতি কমে যায়। ধীরগতির ওয়াইফাইয়ে অনেকে ঠিকমতো কাজ করতে পারেন না। কারা আপনার ওয়াই-ফাই পাসওয়ার্ড নিয়েছেন? সেটি খুঁজে বের করার কিছু কৌশল রয়েছে। এই কৌশলগুলো নিয়েই আজকের আয়োজন- কী করবেন? ১. উইন্ডোজ ব্যবহারকারীরা ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার নামে একটি সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারেন কারা আপনার ওয়াইফাই সংযোগ ব্যবহার করছেন। এখানে আপনাকে সংযুক্ত ডিভাইসের কিছু তালিকা দেখানো হবে। এর মধ্যে কোনো অচেনা ডিভাইস চোখে পড়লে ব্যবস্থা নিন।২. ডেস্কটপ কম্পিউটারে ওয়্যারলেস নেটওয়ার্ক ওয়াচার ডাউনলোড করে ওপেন করুন। এবার আপনার নেটওয়ার্ক স্ক্যান করা শুরু হবে। মিনিটদুয়েক পরেই সংযুক্ত সব ডিভাইসের একটি তালিকা দেখতে পাবেন। ৩. অনেকেই আইপি অ্যাড্রেস ও ম্যাক অ্যাড্রেস দেখে ঘাবড়ে যান। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, এগুলো না দেখে ডিভাইস নেম ও নেটওয়ার্ক অ্যাডাপ্টরের দিকে খেয়াল রাখা জরুরি। কারণ এখানে আপনার সব নেটওয়ার্ক ও ডিভাইসের নাম দেখতে পাবেন। অচেনা কোনো ডিভাইস চোখে পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিন।কীভাবে বুঝবেন প্রতিবেশীরা আপনার পাসওয়ার্ড জেনে ফেলেছেন? বিশ্বাস করুন আর না করুন, বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ড দূর্বল হওয়ার কারণে প্রতিবেশীরা সহজেই অনুমান করতে পারে। আপনার ফোন নাম্বার, বাড়ির নাম ও ঠিকানা- যা যা পাসওয়ার্ড হতে পারে তার একটি পার্মুটেশন কমবিনেশন করে সঠিক পাসওয়ার্ডটি ধরে ফেলতে পারেন তারা।প্রযুক্তি বিশেষজ্ঞরা বলেছেন, আপনার ওয়াইফাই রাউটারে ডব্লিউপিএস থাকলে সেটি বন্ধ করে দিন। কারণ এর মাধ্যমে সহজেই পাসওয়ার্ড হ্যাক করা যায়। প্রতিবেশীরা যাতে আপনার ওয়াইফাই সংযোগ ব্যবহার করতে না পারেন সেই কারণে শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে রাখুন। এক্ষেত্রে অনেকেই পছন্দের বই বা লেখকের নাম, নিজের নাম, সন্তানের নাম, ভাইবোনের নাম কিংবা মোবাইল ফোন নাম্বার বেছে নেন। এতে ওয়াইফাই সংযোগ হ্যাক হওয়ার ঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। সেই কারণে ওয়াই-ফাই সংযোগে এমন পাসওয়ার্ড দিন যাতে কেউ সেটি অনুমান করতে না পারেন। মালয়েশিয়ায় ফ্লাইওভার ধসে ২ বাংলাদেশি আহত মালয়েশিয়ায় ফ্লাইওভার ধসে ২ বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সুঙ্গাই বুলু কোটা দামানসারা মহাসড়কে নির্মাণাধীন ফ্লাইওভারের স্লাব ধসে দুই বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করেন। পরে আহতদের সুঙ্গাই বুলু হাসপাতালে ভর্তি করা হয়।সিলাংগরের ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের প্রধান নুরজাম খামিস জানান, শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। কোটা দামানসারা বহির্গমন টোলের নিকটে ১২ মিটার উঁচু কংক্রিটের কাঠামোর আওতায় এ দুজন বাংলাদেশি কর্মী কাজ করছিলেন।
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১১৬ বার

গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গরীব অসহায় মানুষদের নিয়ে ভাবতেন এবং তাদের নিয়ে কাজ করতেন। গৃহহীন পরিবারকে গৃহ প্রদান কার্যক্রম তারই শুরু করা। মুজিবশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর ও জমি দেওয়া হচ্ছে। এক সঙ্গে এত বিপুল সংখ্যক মানুষকে বিনামূল্যে জমিসহ ঘর করে দেওয়ার মধ্য দিয়ে বিশ্বে অনন্য নজির সৃষ্টি করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কার্যক্রম সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। তিনি আরও বলেন, যাদের ছিল না একটু মাথা গোঁজার ঠাঁই, ছিল না এক খণ্ড জমি; অন্যের জমিতে খুপরি চালাঘর বেঁধেই যাদের সংসার করতে হয়। আবার একটু মেঘ-বৃষ্টি হলেই যাদের চোখ বেয়ে অশ্রু গড়াত।তাদের মুখে হাসি ফোটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নিয়েছেন। মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ময়মনসিংহের ফুলপুরে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবারের মাঝে রবিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর ও ভূমি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর ফুলপুরে ৩০টি পরিবারের মাঝে ঘর ও জমির মালিকানা হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গৃহায়ণ ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি উপকারভোগী ছাবিনা ইয়াসমিন, হাদিছা খাতুন, মিনারা খাতুন ও ইনুর মা’সহ অন্যদের নির্মিত ঘরের চাবি, জমির দলিল, নামজারী খতিয়ান, ডিসিআর এর কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০ পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের উপ পরিচালক গালিব খান, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, পৌর মেয়র শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, তারাকান্দা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া সরকার, ফুলপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা প্রকৌশলী মামুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়েদ মাহবুব খান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তানজিল আহমেদ, সাধারন সম্পাদক মাহবুবুর রহমানসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীগণ।
প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের ঠিকানায় স্বপ্নের নীড় পেয়ে উল্লাসিত ও আনন্দিত আশ্রয়ন প্রকল্পের জন্য নির্বাচিত হতদরিদ্র অসহায় পরিবারগুলো।এই প্রকল্পের ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যাক্তা, প্রবীণ ভূমিহীন ব্যক্তিদের উপকারভোগী হিসেবে বাছাই করা হয়েছে।একটি ঘর শুধু একটি আশ্রয়স্থল নয়, যার কিছুই ছিল না এই ঘরটি তার জন্য আত্মমর্যাদার। ৩০ টি গৃহহীন সদস্য পেল আশ্রয়স্থল। ফলে ওই পরিবার হয়ে উঠবেন আত্নপ্রত্যয়ী এবং খুঁজে পাবেন নিজের পায়ে দাঁড়ানোর অবলম্বন।

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। ময়মনসিংহের ফুলপুরে প্রথম পর্যায়ে ৯৭টি পরিবারের মাঝে এই ঘর ও জমি হস্তান্তর করা হয়েছিল। এখন দ্বিতীয় পর্যায়ে ৩০ টি পরিবার পেয়েছে ঘর ও জমি। প্রতিটি বাড়িতে থাকছে দুটি শোবার ঘর, একটা রান্নাঘর, একটা ইউটিলিটি রুম, একটি করে বারান্দা ও টয়লেট। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি ছাড়াও প্রতিটি ঘরে থাকবে ভূমিকম্পরোধক ব্যবস্থা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories