শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার সাড়ে ৭ ঘণ্টা ধরে রোম বিমানবন্দরে আটকা বাংলাদেশ বিমানের ফ্লাইট প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার কোনো সুযোগ দেখেন না ক্রীড়া প্রতিমন্ত্রী সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়: তিতুমীর বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করি না: ভারত সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী

আমরা সাহেদ ও ডা. সাবরিনার কাণ্ড দেখেছি : রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৯৪ বার

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,  আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালে সেই চিত্র আরও পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা সাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ড দেখেছি।  বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক র‌্যালি শেষে এসব কথা বলেন রিজভী।

সারাবিশ্বে ‘আমাদের পৃথিবী, আমাদের স্বাস্থ্য’ স্লোগান নিয়ে এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করে বিএনপি। র‌্যালি উদ্বোধন করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  রিজভী বলেন, আওয়ামী সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাবের নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories