বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

আর্মেনিয়া-আজারবাইজান শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১৬০ বার

আর্মেনিয়া ও আজারবাইজান শান্তি আলোচনার প্রস্তুতি নিচ্ছে। বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তারা এমন পদক্ষেপ নিচ্ছে। এ অঞ্চলকে কেন্দ্র করে তাদেরকে ২০২০ সালে যুদ্ধে জড়িয়ে পড়তে দেখা যায়। আজ বৃহস্পতিবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। 

ইয়ারভানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করতে পররাষ্ট্র মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। বুধবার ব্রাসেলসে ইইউর মধ্যস্থতায় আয়োজিত এক বৈঠক চলাকালে তারা এমন নির্দেশ দেন।মন্ত্রণালয় আরও জানায়, ওই বৈঠকে আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তের সীমানা নির্ধারণের বিষয়ে একটি দ্বিপাক্ষিক কমিশন গঠনের ব্যাপারে একটি চুক্তি করা হয়। আর এ কমিশন সীমান্ত বরাবর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে।আলিয়েভ ও পাশিনিয়ান ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেলের মধ্যস্থতায় বিরল আলোচনার জন্য ব্রাসেলসে বুধবার সাক্ষাত করেন।উল্লেখ্য, গত ২৫ মার্চ কারাবাখে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এ বৈঠকের আয়োজন করা হয়। এ উত্তেজনার ঘটনায় দেখা যায়, আজারবাইজান রাশিয়ার শান্তিরক্ষীদের দায়িত্বে থাকা ওই এলাকার একটি গ্রাম দখল করে নেয়। এ সময় বিচ্ছিন্নতাবাদী তিন সৈন্য নিহত হয়। গ্রামটি কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories