বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

তুর্কি প্রেসিডেন্টের দলীয় কার্যালয়ে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেক্স
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৭০ বার

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশের হানি জেলায় ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা ককটেল বোমা হামলা চালিয়েছে।স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেত সেরিফ আয়ডিনের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক দুর্বৃত্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যাচ্ছে। 

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি।এ ঘটনার একদিন আগে ইজমির প্রদেশে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (এইচডিপি) প্রধান কার্যালয়ে বোমা হামলায় দলটির তরুণ নেত্রী নিহত হন।একে পার্টির ডেপুটি চেয়ারপারসন হামজা দাগ বলেছেন, তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে।
খবর আনাদোলু

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories