বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :

৪০ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা জার্মানির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১০১ বার

ইউক্রেনের বুচায় নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার ৪০ কূটনীতিককে সোমবার বহিষ্কারের ঘোষণা দিয়েছে জার্মানি।এ বিষয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক বলেন, ইউক্রেনে ভয়ানক যুদ্ধাপরাধ চালাচ্ছে রাশিয়া। বুচায় বেসামরিক লোকজনের ওপর ‘অকল্পনীয় বর্বরতা’ চালিয়েছে রুশ বাহিনী।

বুচার বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়কে মিথ্যা প্রপাগান্ডা দাবি করছে রাশিয়া।জার্মানির পররাষ্ট্র মন্ত্রী বলেন, এসব ছবি যাচাই-বাছাই করা হচ্ছে। কিয়েভের পাশে যে গণকবরের সন্ধান মিলেছে, এ ব্যাপারেও তদন্ত করা হচ্ছে।তবে ক্রেমলিন বরাবরই পশ্চিমাদের এসব অভিযোগ অস্বীকার করে আসছে।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেয়ারবক আরও বলেন, আমাদের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে এখনই রুশ আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে।অ্যানালিনা বেয়ারবক বলেন, জার্মানিতে আশ্রয়প্রার্থী ৩ লাখ ইউক্রেনীয়দের জন্য রুশ কূটনীতিকরা হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন, এ কারণে তাদের বহিষ্কার করা হয়েছে।
খবর এএফপি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories