রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ইউক্রেনের যুদ্ধের বড় প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে : আইএমএফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৮৪ বার

ইউক্রেনে যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।শনিবার সংস্থাটি থেকে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সংঘর্ষ বাড়তে থাকলে অর্থনৈতিক ক্ষতি হবে আরও বিধ্বংসী। ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কযুক্ত দেশগুলি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে এবং ব্যাপক সংখ্যক শরণার্থী আশেপাশের দেশগুলোতে পাড়ি দেয়ায় অভাব ও সরবরাহ ব্যবস্থার ঝুঁকি বাড়ছে বলেও বিবৃতিতে বলা হয়বিভিন্ন পরিসংখ্যান বলছে, ইউক্রেনে বিশ্বের প্রায় ২৯ শতাংশ গম উৎপাদন হয়। সূর্যমুখী তেলের মতো ভোজ্যতেলের ৬০ শতাংশই আসে এখান থেকে। ফলে এই ধরনের পণ্যের উৎপাদন কমার ফলে সেগুলোর দাম বাড়বে।
আইএমএফের ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গিতা গোপীনাথের মতে, উন্নয়নশীল দেশে শুধু জ্বালানি ও খাদ্যের চাহিদা বেশি তা-ই নয়, এর পিছনে খরচও বেশি। যেমন, পৃথিবীতে গড়ে চাহিদার ৩০ শতাংশ হলো জ্বালানি ও খাদ্য। সেখানে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে তা ৫০ শতাংশ। তার অনেকটাই আমদানি করতে হয়। আবার উন্নত দেশগুলিতে মোট খরচের ১০ শতাংশ হয় এই দুইয়ের পিছনে, উন্নয়নশীল দেশগুলিতে তা ২৫ শতাংশ এবং কম আয়ের দেশগুলোতে ৫০ শতাংশ। সংশ্লিষ্ট মহলের মতে, এ থেকে বোঝা যাচ্ছে ওই দুই ক্ষেত্রে পণ্যের দাম যত বাড়বে, তত সমস্যায় পড়বেন মানুষ।

এদিকে ক্রেডিট কার্ড কোম্পানি ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। তবে পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে অর্থনৈতিক ডাকাতির অভিযোগ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ সরকার এর পাল্টা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories