রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতে সহকর্মীর গুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১০৩ বার

সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক কনস্টেবল। আক্রমণকারী বিএসএফ কনস্টেবলও নিহত হয়েছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটেছে পাঞ্জাব রাজ্যের অমৃতসরের খাসা গ্রামে।

জানা গেছে, ওই ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিএসএফ সদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।বিএসএফ সূত্রে জানা গেছে, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ-এর ১৪৪ নম্বর ব্যাটালিয়নের মেসে আজ সকালে সতীর্থদের সঙ্গে বচসার সময় বিএসএফ-এর সাতেপ্পা এসকে নামের এক কনস্টেবল হঠাৎ সহকর্মীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে হতাহত হন কয়েকজন। আহতদের দ্রুত স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করা হয়। ততক্ষণে চার বিএসএফ সদস্যের মৃত্যু হয়। মৃত্যু হয় সাতেপ্পা নামে ওই কনস্টেবলও। কী কারণে ওই কনস্টেবল গুলি চালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।প্রাথমিকভাবে জানা গেছে, রোববার সকালে কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি চলাকালীন হঠাৎ সাতেপ্পা নামের ওই কনস্টেবল তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালান।কোন পরিস্থিতিতে সাতেপ্পা গুলি চালিয়েছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
খবর আনন্দবাজার ও এনডিটিভির

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories