বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো ভালো না খেললে আমাকে বাদ দিন’-ভারতীয় নির্বাচকদের কি এমন বার্তা দিয়েছেন রোহিত আবারো বন্যার আশঙ্কা, দেশের ১০ জেলায় সতর্কতা চাহিদার চেয়ে বেশি আইসব্রেকারে ৭০০ কোটি ডলার ব্যয় ট্রাম্পের

ইউক্রেনে ফের অভিযান শুরু করল রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ১১৫ বার

মাত্র সাড়ে পাঁচ ঘণ্টার জন্য ঘোষণা করা হয়েছিল যুদ্ধবিরতি, সেটিও শেষ পর্যন্ত ধরে রাখা গেল না। ইউক্রেনের ঘাড়ে দোষ চাপিয়ে ফের পূর্ব ইউরোপের এই দেশটিতে অভিযান শুরুর কথা জানিয়েছে রাশিয়া। যুদ্ধের দশম দিনে ইউক্রেনের সাধারণ মানুষ এবং বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে উদ্ধারের জন্য যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল। তবে ঘণ্টাখানেকের মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করতে শুরু করে।

ইউক্রেনের দাবি, রাশিয়া প্রতিশ্রুতি মতো মানবিক করিডর তৈরি করেনি এবং মারিউপোলের বাসিন্দাদের শহর ছেড়ে যেতে বাধা দিয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, ইউক্রেনবাসী শর্ত পালন করেনি, তারা কোনোভাবেই শান্তি বজায় রাখতে আগ্রহী নয়। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বাতিল হতেই ফের হামলা শুরু করে রাশিয়া।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে যে সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল তার অপব্যবহার করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এ কারণে ওই যুদ্ধবিরতি স্থগিত করে আবার সামরিক অভিযান শুরু করা হয়েছে।রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শনিবার রাতে বলছেন, ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী সশস্ত্র ব্যক্তিরা শনিবার রাশিয়ার সেনাদের ওপর হামলা অব্যাহত রাখে এবং তাদেরকে হামলা করা থেকে বিরত রাখতে কিয়েভ ব্যর্থ হয়। এ কারণে মস্কোর সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাশিয়ার সেনাবাহিনী আবার অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সমর্থক পশ্চিমা সংবাদমাধ্যম দাবি করেছে, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেই তা লঙ্ঘন করেছে।

রুশ সেনাদের হামলার সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে পড়ে যেন বেসামরিক নাগরিকদের মৃত্যু না হয় সে জন্য রাশিয়া সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। মস্কো বলেছিল, যুদ্ধবিরতির এই সুযোগকে কাজে লাগিয়ে বেসামরিক নাগরিকদের শহর দু’টি থেকে বের করে নিতে হবে যাতে পরবর্তী সময়ে অভিযান চালানোর সময় বেসামরিক ক্ষয়ক্ষতি বিবেচনায় নিতে না হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories