মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফুটবল থেকে রাশিয়াকে বহিস্কার করল ফিফা ও উয়েফা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১০২ বার

ইউক্রেনে আক্রমণের পর থেকেই রাশিয়ার ওপর চটেছে ইউরোপীয় দেশগুলো। তাই দেশটির বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিল ফিফা ও উয়েফা। ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।ফিফার এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে নিষিদ্ধ হলো রাশিয়া, চলতি মাসে বিশ্বকাপের প্লে অফ সেমিফাইনালে পোল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। নিষেধাজ্ঞার ফলে তা আর হচ্ছে না এখন।

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও রাশিয়ার ক্লাবগুলোকে সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে। সোমবার এক যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটি জানায় ফিফা ও উয়েফা।

জুলাইয়ে ইউরোর মূল পর্বেও খেলতে পারবে না মেয়েদের দল। ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ফিফা ও উয়েফা আজ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।’

বিশ্বকাপ বাছাইয়ে প্লে-অফের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও রাশিয়ার মুখোমুখি হতে এর আগে অস্বীকৃতি জানায় পোল্যান্ড। প্লে-অফের একই পথে থাকা অন্য দুই দল চেক প্রজাতন্ত্র ও সুইডেনও রাশিয়ার সঙ্গে খেলতে আপত্তি জানিয়েছে।

ফিফা জানিয়েছিল, ‘রাশিয়া’ নাম নিয়ে পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নামতে পারবে না। তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে।  কিন্তু পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারে কুলেজা এই সিদ্ধান্ত ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দলের নাম যাই হোক না কেন’ পোল্যান্ড প্লে অফ ম্যাচে খেলবে না।
 
এরপর নেওয়া নতুন সিদ্ধান্তে রাশিয়াকে ফুটবল থেকেই নিষিদ্ধ করল ফিফা, ‘ফুটবল পুরোপুরি সংহত এখন, ইউক্রেনে ক্ষতিগ্রস্ত সবার পাশেই আছে। দুই (ফিফা ও উয়েফা) সভাপতিই আশা করছেন পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং ফুটবল আবারও ঐক্য ও সংহতির প্রতীক হয়ে উঠবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories