মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কিয়েভের টিভি টাওয়ারে রুশ হামলা: ইউক্রেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১১৩ বার

ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির চ্যালেনগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে দেশটির টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে ইউক্রেন সরকার বলছে, রুশ বাহিনীর হামলার কারণে টিভি ভবনের কিছু সরঞ্জামের ক্ষতি হয়েছে। ফলে চ্যানেলগুলোর সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। ইউক্রেনের রাজধানী কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছ ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। টাওয়ারের ওপর কোনো গোলা পড়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা গেছে সেখানে বিস্ফোরণ হয়েছে। ফুটেজটি বিবিসি যাচাই করেছে।এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কিয়েভের বাসিন্দাদের সতর্ক করা হয় রুশ সৈন্যরা নগরের বিশেষ বিশেষ লক্ষ্যবস্তুতে হামলার প্রস্তুতি নিচ্ছে।

তারও আগে কিয়েভে হামলার হুমকি দিয়ে এক বিবৃতি দিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে তারা জানায়, ‘ ইউক্রেনের নিরাপত্তা বিভাগের প্রযুক্তি কেন্দ্র এবং প্রধান সাই-অপ সেন্টার’ টার্গেট করে হামলা চালানো হবে। তাই এসব সামরিক স্থাপনার কাছাকাছি এলাকা থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যেতে বলা হয়েছে।

সূত্র: বিবিসি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories