সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৩ বার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে ‘জিনিয়াস’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডানপন্থি এক রেডিওর অনুষ্ঠানে  পুতিনের সেনা পাঠানোর ওই সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিক্রিয়া সম্পর্কে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন ট্রাম্প বলেন, আমি গতকাল একটি টেলিভিশনে গিয়ে বলেছিলাম, এটা জিনিয়াস। খবর বিবিসি অনলাইনের।  

তিনি বলেন, ইউক্রেনের বড় একটি অংশকে পুতিন স্বাধীন ঘোষণা করেছেন। ওহ, এটা দারুণ। পুতিন এখন বলছেন, এটা স্বাধীন। আমি বলেছি এটা কেমন বুদ্ধিমান? এখন তিনি সেখানে যাবেন এবং শান্তিরক্ষী হবেন। এটা শক্তিশালী শান্তিরক্ষী বাহিনী… আমাদের দক্ষিণাঞ্চলের সীমান্তে এটা আমরা ব্যবহার করতে পারি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সাবেক এই প্রেসিডেন্ট পরবর্তীতে ধারাবাহিকভাবে পুতিনের প্রশংসা করতে থাকেন। কিন্তু জো বাইডেনের ব্যাপারে তিনি অপমানজনক মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আপনাকে বলতে হবে এটা বেশ বাস্তবজ্ঞান সম্মত সিদ্ধান্ত। আপনি কি জানেন এই ব্যাপারে বাইডেনের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া এসেছে? কোনো প্রতিক্রিয়া নেই। উল্লেখ্য, সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দোনেৎস্ক ও লুহানস্কে ‘শান্তি রক্ষার জন্য’ সেনা পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে তিনি ইউক্রেন থেকে আলাদা হতে চাওয়া ওই অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। ওইদিন দিনভর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন রুশ প্রেসিডেন্ট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories