মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় ১০ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১১ বার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ১০ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ লাখ ৯২ হাজার ৫৬১ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ২১ লাখ ১২ হাজার ৩২৩ জনে।আজ শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে রেকর্ড পরিমাণ করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৭ জন এবং মারা গেছেন ২৪৬ জন।করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৮০ জন এবং মারা গেছেন ২ হাজার ৭০ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories