মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে-১৩৬

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯১ বার

বন্যায় কাদামাটিতে তলিয়ে যাওয়া লোকদের উদ্ধারে ব্রাজিলের পেট্রোপলিস শহরে কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধ দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছেন।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ‘রিও ডি জেনিরো থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে মনোরম এই পর্যটন শহর থেকে এ পর্যন্ত ১৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন পর নিখোঁজ লোকদের আরো বেঁচে থাকার আশা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।’মেট্রোপলিসের মেয়র রুবেনস বোমটেম্পো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, এত সময় পার হয়েছে যে, এখন কাউকে জীবিত পাওয়া কঠিন।রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেছেন, ১৯৩২ সালের পর এই প্রবল মৌসুমি বৃষ্টিপাতে গত মঙ্গলবার শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়, এতে বাড়ি, গাড়ি এবং গাছপালা ভাসিয়ে নিয়ে যায়।শুক্রবার বোলসোনারো হেলিকপ্টারে করে মেট্রোপলিসের অবস্থা দেখে সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধের দৃশ্যের মতো ব্যাপক ধ্বংস দেখছি।রশিয়া ও হাঙ্গেরি সফর শেষে বোলসোনারো সরাসরি পেট্রোপলিসে যান।

কর্মকর্তারা শুক্রবার গভীর রাতে বলেছেন, ২১৮ জন এখনো নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে ৫৭ জন উদ্ধার করা লাশের মধ্যে থাকতে পারেন, এই লাশগুলো এখনো শনাক্ত করা হয়নি।

প্রায় তিন লাখ লোক অধ্যুষিত এ শহরে শুক্রবার সকালে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আবোরা অ্যালার্ম ঘণ্টাা বাজানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories