সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন : বাইডেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯১ বার

ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কীভাবে এত নিশ্চিত হচ্ছেন বাইডেন? তিনি বলেছেন, মার্কিন গোয়েন্দারা যেসব তথ্য পেয়েছেন, তাতেই তার বিশ্বাস দৃঢ় হয়েছে। আর সেসব তথ্য বলছে, ইউক্রেনের রাজধানী কিয়েভ হতে পারে রুশ হামলার লক্ষ্যবস্তু। বাইডেন বলেন, রুশ বাহিনী গুলো যে ‘আগামী কয়েক দিনের মধ্যে’ ইউক্রেনে হামলার পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছে, সেটা ‘বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে’।বাইডেন বলেন, আমি এখন নিশ্চিত, তিনি (পুতিন) সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।তবে তিনি এও বলেছেন, কূটনৈতিক পথে সংকট নিরসনের সুযোগ এখনো বন্ধ হয়ে যায়নি এবং রাশিয়া সে সুযোগ নিতে পারে।প্রতিবেশী ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। তবে পশ্চিমা সরকারগুলো বলে আসছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে কোনো ধরনের ‘নাটক’ সাজানোর পরিকল্পনায় আছে রাশিয়া, যাতে হামলার চালানোর জন্য একটা ‘অজুহাত’ পাওয়া যায়।

যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেন সীমান্তের কাছে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সৈন্য সমাবেশ ঘটিয়েছে মস্কো, যাদের মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেস্ক ও লুহানস্ক রুশ সমর্থিক যোদ্ধারাও আছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনও এত বেশি সৈন্য সমাবেশ ঘটায়নি রাশিয়া। এই বাহিনীর অর্ধেকই ‘অ্যাটাক পজিশনে’, অর্থাৎ হামলার জন্য প্রস্তুত হয়ে আছে বলে মার্কিন কর্মকর্তাদের ভাষ্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories