বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর

শুটিং চলাকালে জানা গেলো অন্তঃসত্ত্বা নেহা, বদলে গেল চিত্রনাট্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮২ বার

আজ বৃহস্পতিবার থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ‘অ্যা থার্সডে’ সিনেমাটি। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নেহা ধুপিয়া। এই সিনেমার শুটিং চলার সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। তার শারীরিক সুবিধার কথা মাথায় রেখেই চিত্রনাট্যে পরিবর্তন এনছিলেন পরিচালক বেহ্জাদ খাম্বাটা।এ প্রসঙ্গে নেহা ধুপিয়া বলেন, ‘অন্তঃসত্ত্বা থাকাকালে বেশ কিছু প্রজেক্ট হাতছাড়া হয়েছিল আমার। প্রথমে মন খারাপ হলেও পরে ভেবে দেখেছিলাম, আমার কাছে যেসব চরিত্রের প্রস্তাব এসেছিল সেগুলোর সঙ্গে হয়তো আমাকে মানাতো না। কারণ, গর্ভকালে আমার শারীরিক অবস্থার পরিবর্তন হচ্ছিল। ফলে প্রস্তাবিত সেসব চরিত্রের সঙ্গে আমার শারীরিক অবস্থার ফারাক থাকাটা স্বাভাবিক। কিন্তু বেহজাদ ঠিক সামলে নেন। আমার পক্ষে যখন শুটিং করা সম্ভব হয়, তিনি তখনই আমার অংশের শুটিং করেছিলেন।

অন্তঃসত্ত্বা হওয়ার আগেই এই সিনেমার প্রস্তাব পেলেও সিনেমার শুটিং শুরুর আগেই তিনি অন্তঃসত্ত্বা হন। সে সময় পরিচালককে নিজের শারীরিক অবস্থার কথা জানান এবং বলেন, এই অবস্থাতে তাকে সিনেমায় রাখতে চান কি না? পরিচালক তাকে অবাক করে দিয়ে বলেন, অবশ্যই রাখতে চাই। এমন তো নয়, মহিলা পুলিশকর্মীরা গর্ভধারণ করেন না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories