বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

পার্বত্য জেলার লামায় ৫ হাজার ইয়াবা ৩ নারীসহ ৪ রোহিঙ্গা নাগরিক আটক

লামা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ বার

পার্বত্য জেলার লামা ৩নং খাসিয়াখালী ইউনিয়নে লামা থানা পুলিশ কর্তৃক ৫ হাজার ইয়াবা সহ ৪ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী ১ জন পুরুষ। রোববার এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে লামা থানায় মামলা রুজু হয়েছে।

মাদক পাচারকারী উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নাগরিক। তারা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানাগেছে।

২৮ সেপ্টেম্বর ইয়াবা ট্যাবলেটসহ তারা পার্বত্য জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশীতে অবস্থানকালে স্থানীয়রা তাদেরকে করে পুলিশকে খবর দেয়। লামা থানার অফিসার ইনচার্জের নির্দেশে, কুমারী পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে, এসআই জামিল আহমদের নেতৃত্বে মাদক কারবারীদের কে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ফাঁসিয়াখালী থেকে
৫ হাজার ইয়াবা সহ ৪ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ১। মোঃ হাসান (২৭), ২। ইয়াছমিন আরা (২৪), ৩। খতিজা বেগম (৫৫) ৪ শাহানু আক্তার (৩৫)। কে গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদের পর তাদেরকে কোর্টে চালান করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories