বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন, একনেকে উঠছে ৬৫ হাজার কোটির ১৬ প্রকল্প জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ দুর্নীতি প্রতিরোধ ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : পরিবেশ মন্ত্রী দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বান্দরবানের বলীপাড়া বাজারে ভয়াবহ আগুন, পুড়েছে ১২ দোকান

বান্দরবান প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

বান্দরবানের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর দপ্তরসংলগ্ন বলীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে সমন্বয় করে আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম ও সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতার কারণে আগুন বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া থেকে রোধ করা সম্ভব হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories