মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অন্ধ্রপ্রদেশে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত-৯

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১৭ বার

ভারতের দক্ষিণণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রোববার (৬ ফেব্রুয়ারি) রাজ্যটির অনন্তপুর জেলায় ট্রাকের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর-বেল্লারি মহাসড়কের বিদপনকল ব্লকের কাতলাপল্লি নামক গ্রামে। সোমবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার একটি বিয়ের অনুষ্ঠান শেষে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন ৯ জন। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। এতে ওই ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু। এছাড়া নিহতদের মধ্যে নববধূর বাবাও রয়েছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।উরাভাকোন্ডা পুলিশ জানিয়েছে, নববধূর নিহত বাবার নাম কোরা ভেঙ্কটপ্পা নাইড়ু। তিনি স্থানীয় নিম্বাগাল্লু গ্রামের বাসিন্দা ও রাজ্য বিজেপির কিষাণ মোর্চার নেতা। দুর্ঘটনায় মৃত বাকি আটজনের সবার পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন- বোম্মানকাল গ্রামের অশোক, রাধাম্মা ও সরস্বতী; পিল্লালপল্লি গ্রামের শিবাম্মা; রায়ালদোদ্দি গ্রামের সুভদ্রম্মা, স্বাতী এবং লাত্থাভারম গ্রামের বাসিন্দা জাহ্নবী। বাকি একজন শিশুর নাম যশবন্ত।পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি প্রবল গতিতে চলছিল। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়ি থেকে নিহতদের মৃতদেহ সরাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।এদিকে অভিযুক্ত ট্রাকচালক দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। পরে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উরাভাকোন্ডার সরকারি হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের ও তদন্ত শুরু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories