মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

টঙ্গীর শাঁলিকচুড়ায় ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুট ॥ থানায় অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৩ বার

টঙ্গীর গাজীপুরা শাঁলিকচুড়ার জিলঅনী মার্কেটের মদিনা স্টোরে টিস্যু চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর করে দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়েছে স্থানীয় দূস্কৃতকারীরা। এঘটনায় মঙ্গলবার রাতে ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আনোয়ার হোসেন (৩০) ও আল-আমিন (২৬)সহ ৫/৬ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেছেন।
ব্যবসায়ী আল-আমিন জানান, টঙ্গী গাজীপুরার শালিকচুঁড়া এলাকায় জিলানী মার্কেটে মদিনা স্টোর নামে একটি মুদী দোকান রয়েছে। গত ৩১ জানুয়ারী রাত সোয়া এগারো টায় ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহিমের দুই ছেলে আনোয়ার হোসেন ও আল-আমিনসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দোকানে এসে তার নিকট টিস্যু চায়। টিস্যু দিতে অস্বীকার করায় উপরোক্ত ব্যক্তিরা আল-আমিনকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এনিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে তারা ওই ব্যবসায়ীকে এলোপাথারী মারধর কওে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম ও গুরত্র আহত করে। এসময় দূস্কৃতকারীরা দোকানের মালামাল তছনছ পূর্বক ক্যাশ বাক্স ভেঙ্গে ক্যাশে থাকা নগদ ২ লাখ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। যাবার সময় দূস্কৃতকারীরা এবিষয়ে কাউকে কিছু বললে বা থানা পুলিশ করলে ব্যবসায়ী আল-আমিনকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে থানায় দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।
জিলানী মার্কেটের একাধিক ব্যবসায়ী থানায় এসে জানান, মো. আব্দুর রহিমের দু-ছেলে আনোয়ার হোসেন ও আল-আমিন উক্ত এলাকায় গত ১৯ জানুয়ারী পানি খাওয়াকে কেন্দ্র করে ওই মার্কেটের ট্রায়ার ব্যবসায়ী মিজানুর, ব্যবসায়ী আনোয়ারকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে এমনকি স্থানীয় পুলিশ দিয়ে হয়রানীসহ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। তারা দু-ভাইয়ের অত্যাচারে ওই মার্কেটের সাধারন ব্যবসায়ীরা অতিষ্ট। তারা এ দুই ভাইয়ের অত্যাচার থেকে রক্ষা পেতে স্থানীয় পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
উপরোক্ত অভিযোগের তদন্তকারী টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করে উনাকে পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories