মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

করোনায় ফুসফুসের ভয়ঙ্কর ক্ষতির নতুন তথ্য দিলেন বিজ্ঞানীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৩৯ বার

যুক্তরাজ্যে একটি প্রাথমিক গবেষণায় উঠে এসেছে কোভিড সংক্রমণে শারীরিক ক্ষতি বিষয়ে নতুন তথ্য। বিজ্ঞানীরা বলছেন—দীর্ঘদিন ধরে নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকা ব্যক্তিদের কারও কারও ফুসফুসের ক্ষতি হচ্ছে। তবে, প্রচলিত পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসের এ ক্ষতির বিষয়টি ধরা পড়ে না।সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গবেষকেরা নভেল জেনন গ্যাস স্ক্যান পদ্ধতিতে ফুসফুসের ক্ষতি শনাক্তকরণ পরীক্ষা চালিয়েছেন। এ গবেষণার জন্য করোনা থেকে সেরে ওঠা ১১ ব্যক্তিকে বেছে নেওয়া হয়েছিল। কোভিডে আক্রান্ত হওয়ার পর ওই ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়নি। তবে, দীর্ঘদিন তারা শ্বাসকষ্টে ভুগেছেন।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, কিন্তু দীর্ঘদিন ভুগতে হয়নি—এমন ১২ জন এবং পুরোপুরি সুস্থ ১৩ জনকেও ব্রিটিশ এ গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল।অক্সফোর্ড, শেফিল্ড, কার্ডিফ ও ম্যানচেস্টারের গবেষকদের সমন্বয়ে গঠিত গবেষণা দলটি জানিয়ে, ফুসফুসের এমন গোপন ক্ষতি নিয়ে বড় পরিসরে গবেষণা চলছে।প্রাথমিক গবেষণার বরাতে গবেষকেরা বলেছেন—দীর্ঘদিন কোভিডে ভুগলে শ্বাসকষ্টজনিত জটিলতা কেন হচ্ছে, সে বিষয়টি গবেষণায় সামনে এসেছে। যদিও গবেষকেরা এত বলছেন—শ্বাসকষ্ট-সংক্রান্ত জটিলতার পেছনে অন্যান্য ও জটিল কারণও রয়েছে।গবেষণাটির জন্য ইউনিভার্সিটি অব শেফিল্ডের বিজ্ঞানীরা নতুন একটি পদ্ধতি ব্যবহার করেছেন। যে ব্যক্তিদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাঁদের জেনন গ্যাস দিয়ে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়। বিজ্ঞানীরা বলছেন, জেনন গ্যাস অক্সিজেনের মতোই আচরণ করে। কিন্তু, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং বা এমআরআই স্ক্যানে জেনন গ্যাসের গতিবিধি ধরা পড়ে; যা থেকে বোঝা সম্ভব হয়েছে—জেনন গ্যাস ফুসফুসের কোন কোন অংশে পৌঁছেছে। এবং এর মাধ্যমেই ফুসফুসের ক্ষতির বিষয়টি শনাক্ত করা সম্ভব হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories