রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শরতের কাশফুলে অপরূপ নন্দীগ্রামের কাশবন মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত-৪ ৫ আগস্টের জন্য আমাদের ১৭ বছর লড়াই করতে হয়েছে: পানিসম্পদমন্ত্রী তিতাসের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান নিপুণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৯৫ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান চিত্রনায়িকা নিপুণ। তিনি সাধারণ সম্পাদক পদে আবারও জায়েদ খানের বিপক্ষে লড়াই করতে চান। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান চিত্রনায়িকা নিপুণ।  আজ ৩০ জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন নিপুণ। তার মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের পক্ষপাত মূলক আচরণ। জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনা, বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগ করেন এই নায়িকা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জায়েদ খান এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) ফলাফলের বিরুদ্ধে আপিল করেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।এদিন তার আপিল অনুযায়ী বিকেলে চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড পুনরায় ভোট গণনা করে। তবে সেখানে পুরোনো ফলই সঠিক বলে ঘোষণা দেয় আপিল বিভাগ। ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানই বহাল থাকলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories