শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জায়েদ খানের স্ক্রিনশট ফাঁস করে যা বললেন নিপুণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১২০ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্কের ঝড় থামছেই না। একের পর এক ইস্যু সামনে আসছে আর সমালোচনার সুনামি উঠছে। এবার চিত্রনায়ক জায়েদ খানের গোপন আলাপের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছেন চিত্রনায়িকা নিপুণ।রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন ডাকে কাঞ্চন-নিপুণ পরিষদ। সেখানে প্রজেক্টরের মাধ্যমে জায়েদ খানের আলাপের কয়েকটি স্ক্রিনশট দেখান নিপুণ। যা এরই মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

স্ক্রিনশটে দেখা যায়, নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের কোনো এক ব্যক্তির সঙ্গে মেসেজিং করেছেন জায়েদ খান। তাদের আলাপচারিতার কিছু অংশ এরকম-জায়েদ খান: ভাইয়া পেমেন্ট ক্লিয়ার, নো টেনশনঅপর ব্যক্তি: বেশ। তাদের তসবাইকে বিএফডিসির গেইট থেকে একটু দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।জায়েদ খান: ভাইয়া হারুণ ভাই বলল রিয়াজকে সরাতে হবেঅপর ব্যক্তি: শোনো জায়েদ, সব তোমার ইচ্ছে মতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হয়। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তোমার ওপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভেতরেই থাকুক। বিকল্প উপায় বের করো।জায়েদ খান: ভাইয়া আমি সব সেটিং করে রেখেছি। আপনি পারমিশন দিলে গেম প্লে স্টার্ট করব।এই স্ক্রিনশটগুলো সম্পর্কে নিপুণ বলেন, ‘এগুলো ইতোমধ্যে আইজিপির কাছে আমি দিয়েছি। তিনি আমাকে আশ্বাদ দিয়েছেন, কারা এটা করেছে, সেটা তিনি বের করবেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জায়েদ খান ও নিপুণ। এতে ১৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জায়েদ। তবে অনিয়মের অভিযোগ তুলে নিপুণ পুনরায় সাধারণ সম্পাদক পদের নির্বাচনের দাবি জানিয়েছেন। তার এই দাবিতে সমর্থন দিয়েছেন কাঞ্চন-নিপুণ প্যানেলের অন্যরাও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories