মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গ্রুপপর্ব থেকে দলের বিদায়ে ঘানার কোচ বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১১৫ বার

আফ্রিকান নেশন্স কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবার আটদিন পর জাতীয় ফুটবল দলের কোচ মিলোভান রায়েভাচকে বরখাস্ত করেছে ঘানা। এবারের নেশন্স কাপে নবাগত কমোরসের বিপক্ষে ৩-২ গোলের হতাশাজনক পরাজয়ে টুর্নামেন্ট থেকে  বিদায় নিশ্চিত হয় ঘানার। ওই ম্যাচটি শেষ হবার তিন দিন পর ৬৮ বছর বয়সী সার্বিয়ান কোচের ভবিষ্যত নিয়ে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) প্রথম আলোচনায় বসে। 

জিএফএ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা প্রথমে পরাজিত ম্যাচটির পর কোচের টেকনিক্যাল রিপোর্ট গ্রহণ করি। একইসাথে ম্যানজেমেন্ট কমিটিও দেলের আগে ভাগে বিদায়ের ব্যাপারে তাদের লিখিত রিপোর্ট দিয়েছে। এই রিপোর্ট পাবার সাথে সাথে জিএফএ সিদ্ধান্ত নিয়েছে পুরো টেকনিক্যাল দল ও ম্যানেজমেন্ট কমিটিকে ঢেলে সাজাতে হবে।’আগামী মার্চে পশ্চিম আফ্রিকান চির প্রতিদ্বন্দ্বী নাইজেরিয়ার বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপের প্লে-অফের দুই লেগের ম্যাচকে সামনে রেখে জাতীয় দলে দ্রুত একজন কোচ নিয়োগ দিতে চায় ঘানা।

রায়েভাচের অধীনে ক্যামেরুনে অনুষ্ঠিত আফ্রিকান নেশন্স কাপে ব্ল্যাব স্টার্সরা মোটেই নামের প্রতি সুবিচার করতে পারেনি। মরক্কো, গ্যাবন ও কমোরসের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আর এতেই সি-গ্রুপের তলানির দল হিসেবে ঘানার বিদায় ঘটেছে। শেষ ১৬তে যেতে হলে শেষ ম্যাচে কমোরসের বিপক্ষে তাদের সামনে জয় ছাড়া ভিন্ন কোন পথ খোলা ছিলনা। জাতীয় দলের ইতিহাসে আফ্রিকান নেশন্স কাপে এটাই তাদের সবচেয়ে কম পয়েন্ট প্রাপ্তি। 

২০২১ সালের সেপ্টেম্বরে ঘানার কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছিলেন রায়েভাচ। প্রথমদিকে তার অধীনে ঘানা বেশ সাফল্য অর্জন করেছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিতর্কিত জয়সহ বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল দলটি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories