মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ভারতে একদিনে মৃত্যু ৮৯৩, সংক্রমণ আড়াই লাখের নিচে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ১৩৮ বার

ভারতে করোনার সংক্রমণ নিম্নমুখী। গত তিনদিনের চেয়ে অল্প হলেও আজ রবিবার (৩০ জানুয়ারি) সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। অন্যদিকে দৈনিক প্রাণহানি পৌঁছেছে প্রায় ৯০০ জনে। একই সঙ্গে কিছুটা বেড়েছে সুস্থতা ও সংক্রমণের হার। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ১০ লাখ ৯২ হাজার ৪২২ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৩ জন। ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার মৃত্যু হয়েছিল ৮৭১ জনের। করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯৪ হাজার ৯১ জন প্রাণ হারিয়েছেন।স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে দৈনিক সংক্রমণের হার শনিবার ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। রবিবার তা বেড়ে হয়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ১৬ দশমিক ৪০ শতাংশ। তবে দেশটিতে সুস্থতার হার অল্প হলেও বেড়েছে। শনিবার ভারতে সুস্থতার হার ছিল ৯৩ দশমিক ৮৯ শতাংশ, অবশ্য রোববার তা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ২১ শতাংশ।ভারতের অধিকাংশ বড় রাজ্যেই কমছে নতুন সংক্রমণের সংখ্যা। তবে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় দৈনিক আক্রান্তের সংখ্যাটা এখনো উদ্বেগজনক। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। এছাড়া সব রাজ্যেই মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে।ভারতে করোনার সক্রিয় রোগীর সংখ্যায় বেশ উন্নতি হয়েছে। রবিবারসহ টানা কয়েকদিন ধরেই দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নিম্নমুখী রয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮ লাখ ৮৪ হাজার ৯৩৭ জন। যা আগের দিনের চেয়ে প্রায় ১ লাখ ১৯ হাজার কম। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৪৯৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জন।

ভারতে এখন পর্যন্ত ১৬৫ কোটি ৭০ লাখেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। যা কি না দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশ বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এত কম সময়ে এতো বিপুল সংখ্যক মানুষকে টিকা দেওয়ার নজির নেই বলেই মনে করছে দেশটির কেন্দ্রীয় সরকার।
খবর এনডিটিভি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories