রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

ইয়েমেনে ২ হাজার শিশুযোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৭৯ বার

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের নিয়োগ করা দুই হাজার শিশু নিহত হয়েছে। যুদ্ধক্ষেত্রে তারা নিহত হয়। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। রোববার (৩০ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শনিবার নিরাপত্তা পরিষদের এক বার্ষিক প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন, হুথি বিদ্রোহীরা তাদের মতাদর্শ প্রচার করতে বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছেন। তাছাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে শিশুদের নিয়োগ করছেন। তবে এ স্বীকৃত সরকারকে সমর্থন দিয়েছে সৌদি জোট।

জাতিসংঘ জানায়, ২০২০ সালে হুথিদের নিয়োগ করা এক হাজার ৪০৬ জন শিশুযোদ্ধা নিহত হয়। তাছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫৬২ শিশু নিহত হয়।জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, নিহত এসব শিশু যোদ্ধাদের বয়স ১০ থেকে ১৭ বছর। আমরান, ধামার, হাজ্জাহ, হোদেইদাহ, ইব্বি, সাদা ও সানায় উল্লেখযোগ্য সংখ্যক শিশু যোদ্ধা নিহত হয়েছেন।২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।জাতিসংঘের মতে, বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে ইয়েমেনে। দেশটির ৮০ শতাংশ মানুষেরই জরুরি ত্রাণসহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories