মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

পূর্ব ইউরোপে শিগগিরই সেনা পাঠাচ্ছেন বাইডেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৭৮ বার

যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে ন্যাটোর শক্তি বাড়াতে খুব শিগগিরই সেখানে স্বল্পসংখ্যক সেনা মোতায়েন করতে যাচ্ছে।  ইউক্রেন সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি জোরদারের প্রেক্ষিতে উত্তেজনা বাড়ায় মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এ ঘোষণা দেন। 

ফিলাডেলফিয়া থেকে ওয়াশিংটনে ফিরে বাইডেন সাংবাদিকদের বলেন, পূর্ব ইউরোপ ও ন্যাটোর দেশগুলোয় আমি স্বল্পসংখ্যক সেনা পাঠাচ্ছি। যুক্তরাষ্ট্র মূলত পশ্চিম ইউরোপে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে। এখন উত্তেজনার পরিপ্রেক্ষিতে পূর্ব ইউরোপে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে পেন্টাগণ।চলতি সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ন্যাটোকে সহায়তা করতে সম্ভাব্য মোতায়েনের জন্যে সাড়ে ৮ হাজার সৈন্যকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।ইউক্রেন ন্যাটোর সদস্য নয়। কিন্তু যুক্তরাষ্ট্র আশংকা করছে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তা প্রতিবেশী ন্যাটোর দেশগুলোও ছড়িয়ে পড়তে পারে।ইউক্রেনে হামলা চালানোর রাশিয়ার কোনো পরিকল্পনা নেই,  পুতিন এ কথা বারবার বলে আসলেও দেশটি ইউক্রেন সীমান্তে এক লাখেরও বেশি সৈন্য মোতায়েন করে রেখেছে। 

এদিকে বাইডেন বলেছেন, আমরা মূলত পোল্যান্ড ও রোমানিয়ায় সেনা উপস্থিতি বাড়াতে চাচ্ছি। এ দুটি দেশ ন্যাটোরই অংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories