মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

অভিনয়শিল্পী সংঘ নির্বাচনে ভোটগ্রহণ শেষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১১০ বার

অভিনয়শিল্পী সংঘ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে জানালেও তার আগেই ভোটার সংখ্যা শেষ হয়। দেশব্যাপী নাট্যাঙ্গনের অভিনয় শিল্পীরা শুক্রবার (২৮ জানুয়ারি) একত্রিত হন অভিনয়শিল্পী সংঘের নির্বাচনী মিলন মেলায়। ভোটারদের সাথে সাথে প্রার্থীরাও ব্যাপক আশাবাদী।

সকাল থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে অভিনয়শিল্পী সংঘ নির্বাচন। ব্যাপক আনন্দ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী উদযাপিত হচ্ছে এই নির্বাচনী উৎসব।সকাল ৯টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা নাগাদ এই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ভোটারদের অংশগ্রহণ ও এর পাশাপাশি অভিনয় শিল্পীদের সক্রিয় কর্মকাণ্ড দেখে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিলেন বর্ধিত সময়ের। অত:পর, অভিনয়শিল্পী সংঘ নির্বাচনের কমিশনার খায়রুল আলম সবুজ জানান, ‘যতক্ষণ ভোটার আছে ততক্ষণ ভোট চলবে।’তবে, নির্বাচনে সভাপতি পদপ্রার্থী শাহাদাৎ হোসেন নিপু জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চলবে ভোটগ্রহণ।  কিন্তু ৬টা না বাজতেই ভোটার সংখ্যা শেষ হয়ে যাওয়ায় ভোট গ্রহণও সমাপ্ত হয়েছে।  সর্বশেষ তথ্যমতে এখন পর্যন্ত ৬০০ ভোট কাস্ট হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। তিনি জানান, ‌‌এ সংখ্যা আর অল্প কিছু বাড়তে পারে। তবে আর কোনো ভোটার বাইরে নেই। তাই ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।উল্লেখ্য, প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয়শিল্পী সংঘের সদস্য সংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। সবকিছুর পর ভোটাধিকার রয়েছে ৭৫২ জনের। তারাই মূলত ভোট প্রয়োগ করে অভিনয়শিল্পী সংঘে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories