মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ভক্তদের ভিড়ে চিড়েচ্যাপটা হিরো আলম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৭৭ বার

চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টার কিছু পরে এই ভোটগ্রহণ শুরু হয়। ভোটার না হলেও নির্বাচন দেখতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এসে ছিলেন হিরো আলম। কিন্তু পড়েন বেজায় বিপাকে। ভক্তদের চাপে প্রায় চিড়েচ্যাপটা হয়ে যাচ্ছিলেন তিনি।  শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এফডিসিতে আসেন হিরো আলম। এসময় তাকে এক ঝলক দেখতে শত শত ভক্ত হুমড়ি খেয়ে পড়েন।

একটা সেলফি তোলার জন্য ভক্তরা ঘিরে ধরে তাকে। মুহূর্তটার একটা ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাতে দেখা যায়, বেশ বিপদের মুখেই পড়ে গিয়েছিলেন হিরো আলম। ভক্তদের চাপে প্রায় চিড়েচ্যাপটা হয়ে যাচ্ছিলেন তিনি।বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরে ভক্তদের মাঝে আটকে পড়া হিরো আলমকে কোনো রকমে পুলিশ বের করে একটি গণমাধ্যমের গাড়িতে তুলে দেন। এতে রক্ষা পান হিরো আলম। শেষ পর্যন্ত এফডিসিতে আর ঢুকতে পারেননি তিনি।উল্লেখ্য, নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা ১৬ মিনিটে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ভোটারের সংখ্যা ৪২৮ জন।  এবাবের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র শিল্পীরা। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories