মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমোদন দেওয়া হচ্ছে না : স্বাস্থ্যমন্ত্রী কোনো কোনো মহল গার্মেন্টস উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পেলেন আর্থিক সহায়তা ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় ২টি দেশীয় পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রাকে আগুন, চালকের বিচক্ষণতায় রক্ষা পেল নান্দাইল বাজার গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ভ্যান চালক নিহত আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফাইজারের কোভিড পিলের অনুমোদন দিল ইইউ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১০৫ বার

মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের কোভিড পিল-প্যাক্সলোভিডের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ)। এর মধ্য দিযে ইইউয়ের দেশগুলোয় কোভিড চিকিৎসায় প্রথমবারের মতো সংযোজন হতে যাচ্ছে মুখে খাওয়া ওষুধ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইএমএ’র পক্ষ থেকে ওষুধটির অনুমোদন দেওয়া হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, কোভিডে আক্রান্ত হওয়ার পর মারাত্মক শারীরিক জটিলতার ঝুঁকি কমায় প্যাক্সলোভিড পিল। তাই, এ চিকিত্সা নেওয়া রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার অনেকটা কম। এমনকি করোনার অতিসংক্রামক ভ্যারিয়্যান্ট ওমিক্রন প্রতিরোধেও বেশ কার্যকর ফাইজারের কোভিড পিল।

ইইউর স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেছেন, কোভিডের গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য প্যাক্সলোভিড পিল সত্যিকারের পরিবর্তন আনতে পারে। ওমিক্রনসহ অন্য ভ্যারিয়্যান্টগুলোর বিরুদ্ধে পিলটির কার্যকারিতার প্রমাণ মিলেছে।ইএমএ জানিয়েছে, বাড়িতে বসেই ফাইজারের পিলের মাধ্যমে কোভিডের চিকিত্সা চালানো যাবে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে—কোভিডে আক্রান্ত হওয়ার পর যে প্রাপ্তবয়স্কদের আলাদা করে অক্সিজেন সরবরাহের দরকার হয় না এবং যাঁদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে, তারাই প্যাক্সলোভিড পিলের চিকিত্সা নিতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories