মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

বিএনপিকে ‘না’ রোগে ধরেছে : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ১৩৫ বার

বিএনপি ‘না’ রোগে আক্রান্ত হয়ে গেছে। তাদেরকে না রোগে ধরেছে। দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুণ্ন হয় সে জন্য লবিস্ট নিয়োগ করেছে বিএনপি।শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ স্বাক্ষরিত চিঠি মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। সেসব চিঠিতে তিনি বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য সুস্পষ্টভাবে বলেছেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দলের মহাসচিব কীভাবে এসব কাজ করতে পারেন? এরা আসলে ষড়যন্ত্রকারী। এরা দেশবিরোধী।সভায় আওয়ামী লীগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, চলমান ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রতীয়মান হয় আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। দেশের মানুষ আওায়মী লীগের ওপর আস্থা রেখেছে বরাবরের মতই।সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories