শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে তুষারঝড়ের বাড়তি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৮৫ বার

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী শীতকালীন ঝড়। হারিকেনের মতো শক্তি সঞ্চয় করা ওই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা।এ সময় বাতাসের তীব্র গতিবেগের পাশাপাশি প্রচণ্ড তুষারপাত হতে পারে।  নিউইয়র্ক, ওয়াশিংটনসহ বেশ কয়েকটি শহরে কয়েকফুট তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।  বোস্টন ও ম্যাসাচুসেটসেও শনিবার পর্যন্ত জারি থাকবে সতর্কতা।  

তুষারে ঢেকে গেছে জেরুজালেম।  দুর্ঘটনা এড়াতে শহরের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।  এ ছাড়া বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে তুষারঝড়ের কারণে গ্রিসের বেশ কয়েকটি অঞ্চলে তিন হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।  তুষারপাত কমে আসায় স্বাভাবিক হতে শুরু করেছে তুরস্কের ইস্তাম্বুল।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories