জম্মু-কাশ্মীর ভিত্তিক একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৃত্র মারফৎ জানা গিয়েছে, আগামী সপ্তাহে বৃহস্পতিবার এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে জম্মু-কাশ্মীরের সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকতে পারেন। মনে করা হচ্ছে জম্মু-কাশ্মীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে পারে কেন্দ্র। অনুচ্ছেদ ৩৭০ বাতিল করার পর এই প্রথম জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনায় বেঠক জাকলেন মোদী।
সূত্রের খবরে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতা-নেত্রীদের ইতিমধ্যেই এই বৈঠক সম্পর্কে অবহিত করা হয়েছে। তবে এখনও সরকারি ভাবেকোনও আমন্ত্রণ পাঠানো হয়নি বলেই জানা গিয়েছে।
অন্যদিকে, শুক্রবারই জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং সহ শীর্ষ সুরক্ষা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Leave a Reply