শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নৌকার কাটাঁ হয়ে দাঁড়িয়েছে

জেলা প্রতিনিধি, পিরোজপুর
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১২০ বার

পিরোজপুর জেলার কাউখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ২১জুন।নির্বাচন কমিশন কর্তৃক দ্বিতীয় দফায় নির্বাচনের তারিখ ঘোষণা করার এখানে জমে উঠেছে নির্বাচনী আমেজ। হঠাৎ করেই গাছে গাছে পোস্টার ব্যানারে ফ্যাষ্টুনে ভরে গেছে ইউনিয়নের বিভিন্ন স্থান।

পথে-ঘাটে চায়ের দোকান ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্রই একই আলোচনা, কে হবেন এবারে চেয়ারম্যান।দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গানের তালে তালে চলছে প্রচার-প্রচারণা।
চেয়ারম্যান মেম্বার সংরক্ষিত মহিলা মেম্বার সবাই ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষা চাওয়ার জন্য ধরনা দিচ্ছে। মোটরসাইকেল মহড়া মিটিং শোডাউন আচরণ বিধি লঙ্ঘন করে সর্বত্রই সব সময় চলছে। তবে আচরণ বিধি লঙ্ঘনের কোন প্রার্থী অভিযোগ প্রশাসনের কাছে জানায় নাই।
দলীয় প্রতীক পেয়ে দল থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ দলের নেতৃস্থানীয় নেতাদের নিয়ে সর্বত্র নির্বাচনী কৌশল ও ভোটে বিজয়ী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করে দিনরাত ব্যাস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ২১জুন ৩ নং সদর ইউনিয়ন ও ২নং আমড়াজুড়ি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হইবে। যে কারণে এই সমস্ত এলাকায় পুরো এলাকা জুড়ে অলি-গলিতে একই আলোচনা চলছে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে দুইবারের বিজয়ী আমিনুর রশিদ মিল্টন এবারের নির্বাচনেও নৌকা প্রতীক পেয়েছেন। এছাড়াও নৌকা প্রতীক পাওয়ার আশা নিয়ে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান দৌড়ঝাঁপ করেও দলীয় মনোনয়ন না পেয়ে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।এবং জাতীয় পার্টি জেপি থেকে সাইকেল মার্কা নিয়ে প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ভোটারদের দ্বারে দ্বারে দৌড়ঝাঁপ করছেন মোঃ নুরুল আমিন।

এদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় দলীয় প্রার্থী নানা ঝামেলা হচ্ছে। এমনকি আওয়ামী লীগের ভোট ব্যাংকে টানাপোড়ন দেখা দিয়েছে। যার ফলে দলীয় প্রার্থীকে বেশি বেগ পেতে হচ্ছে বলে মত প্রকাশ করেছেন অনেকেই। নৌকা এবং সাইকেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন অনেকেই পিছিয়ে নেই চশমা মার্কার প্রার্থীও।
সদর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিনুর রশিদ মিল্টন বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দলের নেতাকর্মীদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে যেটা আওয়ামী লীগ দলীয় প্রার্থীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে দলের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের সাথেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট একে আব্দুস শহীদ জানান বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে জেলা কমিটি ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান জানান দলীয় প্রতীক না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তবে নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে মানতে রাজি নয়। তিনি আরো জানান তার কারণে আওয়ামী লীগের দলীয় ভোটের ক্ষতি হবে না তিনি দল নিরপেক্ষ সাধারণ ভোটারদের ভোট পাইবেন।জাতীয় পার্টি-জেপির সাইকেল প্রতীকের প্রার্থী মোঃ নুরুল আমিন জানান শান্তিপূর্ণ ভাবে ভোটাররা ভোট দিতে পারবেন। সাইকেলের বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী। অন্যদিকে ২নং আমড়াজুড়ি ইউনিয়নে নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন মুন্সী দলীয় প্রতীক নৌকা নিয়ে দৌড়ঝাঁপ করেছেন। জাতীয় পার্টি জেপি থেকে বাইসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করেন মোঃ ফিরোজ আলম এবং কমিউনিস্ট পার্টি নেতা সাবেক চেয়ারম্যান কৃষ্ণলালগুহ দলীয় প্রতীক কাস্তে নিয়ে নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। সবকিছু মিলে প্রথম ধাপের নির্বাচনে উপজেলার দুইটি ইউনিয়নে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হইবে বলে আশা করছেন ভোটাররা। প্রার্থী নির্বাচন ভোটাররা শিক্ষিত যোগ্য প্রার্থী দিকেই বেশি নজর রাখছেন এমনটাই সরেজমিন ঘুরে দেখা যায়।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃমিজানুর রহমান জানান নির্বাচন শতভাগ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। নির্ভয় ভোটাররা ভোট দিতে পারবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে আছে বলেও তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories