শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

প্রজাতন্ত্র দিবসে মোদীকে শেখ হাসিনার শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৩ বার

ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৬ জানুয়ারি) এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনা বলেছেন, ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে আপনাকে ও ভারতের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন। ২০২১ সাল ছিল বাংলাদেশ-ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক। এই বছর বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে আপনার অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানাই।তিনি আরও বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতা বেড়েছে। করোনা মহামারিতেও সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত হয়েছে। আগামি ৫০ বছর দুই দেশ শান্তি ও সমৃদ্ধির পথে একযোগে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন তিনি।প্রসঙ্গত, আজ ২৬ জানুয়ারি ভারত ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories