মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ওমিক্রন প্রতিরোধী ফাইজারের নতুন টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১০৩ বার

দুই মাস আগে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন বিশ্বব্যাপী তাণ্ডব শুরু করেছে। তাই এবার ওমিক্রনকে টার্গেট করেই তৈরি বিশেষ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির বায়োএনটেক। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে। ওমিক্রন প্রতিরোধে সক্ষম এই নতুন টিকার ট্রায়াল ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের ওপর চানালো হচ্ছে। আর এই ট্রায়ালে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের ১ হাজার ৪২০ জন। যারা ইতোমধ্যে করোনার টিকার দুই ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে বিশেষ এই টিকা প্রয়োগ করা হবে।

এ বিষয়ে ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা বলেন, ‘আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়াল ঠিকঠাকভাবে এগোলে চলতি বছরের মার্চেই এই টিকার অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।’ফাইজারের গবেষক ক্যাথরিন জেনসেন বলেছেন, ‘বিশেষ এই টিকা ওমিক্রনের পাশাপাশি করোনার আগের যেকোনো ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও অত্যন্ত কার্যকর হবে। শুধু তাই নয়, ওমিক্রনের পর করোনার নতুন কোনো ভেরিয়েন্ট আসলে যাতে সেটাও প্রতিরোধ করা যায় সেই প্রস্তুতিও সেরে রাখা হচ্ছে।’এদিকে বায়োএনটেকের প্রধান নির্বাহী উগুর সাইন জানিয়েছেন, বর্তমানে তাদের তৈরি যে টিকা বাজারে রয়েছে, তা ওমিক্রনের বিরুদ্ধেও যথেষ্ট কার্যকর। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে, যেখানে ভাইরাসের চরিত্রবদলের সম্ভাবনা রয়েছে, সেটার জন্য এই পদক্ষেপ করা নেওয়া হচ্ছে।
খবর আনাদোলু এজেন্সি

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories