শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী স্বপ্ন ছুঁতে গিয়ে কফিনে ফিরলো নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসী আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ

টঙ্গী পূর্ব থানার এ এস আই মোমিনুলকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯৬ বার

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোমিনুল ইসলামকে প্রত্যাহার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতেই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার বিষয়টি জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশের পরপরই বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নজরে আসে। পরে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবিরের নির্দেশে রাতেই এএসআই মোমিনুল ইসলামকে প্রত্যাহার করে নেয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাসিবুল আলম বলেন, উক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে গ্রেফতারকৃতার স্ত্রীর দেয়া লিখিত অভিযোগ এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে তার বিরুদ্ধে প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে। তাকে প্রাথমিক ভাবে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories