বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ইসিতে জামায়াতের ৯ দফা দাবি শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সরকার বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে: রিজভী নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই থেকে কার্যকর : নাসিমুল গনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে জাতীয়তাবাদী সমমনা জোটের ফুলেল শুভেচ্ছা শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী আগামী রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ মমতা ব্যনার্জির ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার

উইলিয়ামসের সেঞ্চুরি পরও জিম্বাবুয়ের হার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৩৪ বার

অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিলেন জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামস। দুর্দান্ত ব্যাটিং করলেন রেগিস চাকাভাও। তাদের ব্যাটে ভর করে বোর্ডে ২৯৬ রানের বিশাল একটি স্কোরও তুলেছিল জিম্বাবুয়ে। তবুও জিততে পারলো না তারা। স্বাগতিক শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। হাতে বাকি ছিল তখনো ৯টি বল।লঙ্কানদের হয়ে কেউ সেঞ্চুরি করতে পারেনি। তবে তাদের তিনটি সত্তোরোর্ধ্ব ইনিংস সহজ এনে দিয়েছে লঙ্কানদের। পাথুম নিশাঙ্কা, দিনেশ চান্ডিমাল এবং চারিথ আশালঙ্কার ব্যাটে ভর করেই ৫ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

পাল্লেকেলেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ঝড় তুলতে শুরু করে জিম্বাবুইয়ানরা।টি কাইতানো এবং রেগিস চাকাভা মিলে গড়ে তোলেন ৮০ রানের দারুণ এক জুটি। ৫০ বলে ৪২ রান করে কাইতানো আউট হলে ভাঙ্গে উদ্বোধনী জুটি। অধিনায়ক ক্রেইগ আরভিন ৯ রান করে ফিরে যান সাজঘরে। তবে চাকাভার সঙ্গে তিনি ৩০ রানের জুটি গড়েন।এর পর জুটি বাধেন চাকাভা এবং উইলিয়ামস। এ দুজন মিলে ৫০ রানের জুটি গড়ার পর আউট হন চাকাভা। ৮১ বল খেলে ৭২ রান করেন তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে। এরপর ওয়েসলি মাদভিরে করেন ২০ রান, সিকান্দার রাজা আউট হন ১৮ রান করে, রায়ান বার্ল করেন ৪ রান। এর পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।৮ম উইকেট হিসেবে আউট হন শন উইলিয়ামস ৮৭ বলে সেঞ্চুরি পূরণ করে আউট হন তিনি। ৯টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ২টি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৯৬ রান করেন তিনি।জবাব দিতে নেমে শ্রীলঙ্কাও শুরু থেকে ছিল মারমুখি। ৪০ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন পাথুম নিশাঙ্কা আর কুশল মেন্ডিস। মেন্ডিস এ সময় আউট হন ২৬ রান করে। কামিন্দু মেন্ডিস আউট হন ১৭ রান করে। এর পর পাথুম নিশঙ্কা আর দিনেশ চান্ডিমাল গড়েন জুটি। ৬৮ রানের জুটি গড়েন তারা। এ সময় আউট হন নিশাঙ্কা। ৭১ বলে তিনি আউট হন ৭৫ রান করে। ১০টি বাউন্ডারির মার ছিল তার ব্যাটে।

এর পর দিনেশ চান্ডিমাল আর চারিথ আশালঙ্কা মিলে জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এ দুজন মিলে গড়েন ১২৯ রানের জুটি। ২৭৬ রানের মাথায় আউট হন চান্ডিমাল। তিনি ৯১ বলে ৭৫ রান করে আউট হলেও দুটি গুরুত্বপূর্ণ জুটি উপহার দেন। আশালঙ্কা আউট হন ৬৮ বলে ৭১ রান করে।শেষ দিকে দাসুন শানাকা ১০ এবং চামিকা করুনারতেœ ৫ রান করে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন। ৪৮.৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৩০০।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories