শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৫৮ হাজার, মৃত্যু-৩৮৫

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৭৬ বার

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৫৮ হাজার জন; মৃত্যু হয়েছে আরও ৩৮৫ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত কোভিড রোগীদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স কর হচ্ছে, ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে ৮ হাজার ২০৯ জনের মধ্যে। দেশের ২৯টি রাজ্যে এই ধরনটির উপস্থিতির প্রমাণ মিলেছে।

করোনাভাইরাস মহামারীর পুরো সময়ে ভারতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ৩ কোটি ৭৩ লাখে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ১ হাজার ৭৩৮ জন ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে। এর পরই পশ্চিমবঙ্গ, সেখানে ১ হাজার ৬৭২ জনের মধ্যে ওমিক্রমণের সংক্রমণ ধরা পড়েছে।মহামারীতে দেশটির অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে নতুন ৪১ হাজার ৩২৭ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে, মারা গেছে ২৯ জন।ভারতের এ রাজ্যে এ পর্যন্ত কোভিডে মারা গেছেন এক লাখ ৪১ হাজার ৮০৮ জন। এছাড়া কেরালায় ৫০ হাজার ৮৩২, কর্ণাটকে ৩৮ হাজার ৪৩১, তামিলনাড়ুতে ৩৬ হাজার ৯৮৯, দিল্লিতে ২৫ হাজার ৩৬৩, উত্তর প্রদেশে ২২ হাজার ৯৬৩ এবং পশ্চিমবঙ্গে ২০ হাজার ৮৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।এনডিটিভি জানিয়েছে, গত বছর নভেম্বরের শেষভাগে দক্ষিণ আফ্রিকায় অতিসংক্রামক ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের হার ২৭০ শতাংশ বেড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories