শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে’ সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশকে রাষ্ট্রপতির আহ্বান ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সচিব পদে পদোন্নতি পেলেন তিন কর্মকর্তা জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে : পরিবেশমন্ত্রী দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত হয়ে ৬ দিনের শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৯৫ বার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শিশুর। শিশুটির বয়স মাত্র ৬ দিন বলে জানা গেছে। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ভারতের জলপাইগুড়ির ওদলাবাড়িতে। রোববার (১৬ জানুয়ারি) ওদলাবাড়ি হাসপাতালে মারা যায় শিশুটি। চিকিৎসকরা জানিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে শিশুটি মারা গেছে। চিন্তার বিষয়, শিশুটির মা-ও কোভিড পজিটিভ।১১ জানুয়ারি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে জন্ম হয়েছিল শিশুটির। ১৩ তারিখ হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় শিশুটিকে। এর পর তুড়িবাড়ির বাড়িতে শিশুটিকে নিয়ে চলে যান মা-বাবা। তার পর থেকে শুরু হয় শ্বাসকষ্ট। রবিবার শ্বাসকষ্ট নিয়ে শিশুটিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হতেই মারা যায় সে।

পরে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে জানা যায়, শিশুটি কোভিড পজিটিভ ছিল। শিশুটির মা-ও করোনায় আক্রান্ত বলে জানা গেছে।শিশুটির করোনায় মৃত্যর কথা স্বীকার করেছেন সিএমওএইচ অসীম হালদার। এই ঘটনায় উদ্বিগ্ন চিকিৎসকরা। করোনায় এত ছোট শিশুর আক্রান্ত হওয়া বা মৃত্যুর ঘটনা বিরল। এত ছোট শিশুর ক্ষেত্রে এমনটা হওয়া অস্বাভাবিক। বিষয়টি খতিয়ে দেখছে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories