রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে নতুন প্রকল্পের উদ্বোধন মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: মীর শাহে আলম এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী গাজীপুরে কলকারখানায় স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকেরা ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৩৭ কেন্দ্রের ফলাফল : ৭ হাজার বেশি ভোটে এগিয়ে আইভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১০৫ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। ১৯২ কেন্দ্রে ইভিএমে ভোট হয়েছে। এখন পর্যন্ত বেসরকারিভাবে ৩৭টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন ২৪ হাজার ২৬৩, আর হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার পেয়েছেন ১৭ হাজার ২৭১ ভোট।এর আগে রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পুরো সিটির নির্বাচনই ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। 

এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে আলী আহমদ চুনকা প্রতিষ্ঠিত স্কুল শিশুবাগ বিদ্যালয়, দেওভোগ কেন্দ্রে নিজের ভোট দেন সেলিনা হায়াৎ আইভী। এরপর সাংবাদিকদের তিনি বলেন, যদি সুষ্ঠু ভোট হয় শেষ পর্যন্ত তাহলে আমি আশা করি বিপুল ভোট পাবো। কারণ নারায়ণগঞ্জের মানুষ চায় নৌকার জয় হোক। আমি জানি নারায়ণগঞ্জের মানুষ আমাকেই বেছে নিয়েছে, নিজেরা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দেবে। ইনশাআল্লাহ নৌকার জয় হবেই হবে, আইভীর জয় হবেই হবে। গণজোয়ারের জয় হবেই হবে।এছাড়া নারায়ণগঞ্জ বার একা‌ডে‌মি স্কুল এবং বি‌বি ম‌রিয়ম গার্লস স্কুল প‌রিদর্শন শে‌ষে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাড‌. তৈমূর আলম খন্দকার বলেন, ইভিএম পদ্ধ‌তির কার‌ণে ভোট প্রয়ো‌গে ভোটার‌দের দে‌রি হ‌চ্ছে। লোকজন ঘণ্টার পর ঘণ্টা লাইন ধ‌রে আছে। কোথাও কোথাও মে‌শি‌নে ত্রুটিও দেখা দি‌য়ে‌ছে।

আইভী ও তৈমুর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।এছাড়াও কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।২০ লাখ বাসিন্দার সিটি করপোরেশনে ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন।  এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories