সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

নাসিক নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১২৩ বার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন জাতীয়ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আগামীকাল (১৬ জানুয়ারি) নাসিক নির্বাচন। এটি হবে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে নির্বাচনটি জাতীয়ক্ষেত্রে একটি উদাহরণ সৃষ্টি করবে।

নির্বাচনকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা করছে।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বরেণ্য কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান, কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ বদিউজ্জামান বাদশার স্মরণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক স্মরণসভার আয়োজন করে।

দেশের উন্নয়নের ধারাকে ধ্বংসের ষড়ষন্ত্র চলছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে ধ্বংস করার জন্য এখনো ষড়যন্ত্র চলছে। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার-মিথ্যাচার করা হচ্ছে। এমনভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে যেন স্বাধীনতা বিরোধী শক্তি বা কোন অপশক্তি ক্ষমতায় আসে। তাই সবাইকে সম্মিলিতভাবে এই অশুভ শক্তি মোকাবিলা করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories