সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

ন্যায়বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটছে সরকার: রিজভী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ বার

সরকার ন্যায়বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ তুলে সম্প্রতি বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর পর থেকে শেখ হাসিনার নেতৃত্বাধীন অবৈধ সরকার দিশেহারা হয়ে গেছে। তাদের দ্বারা সংঘঠিত গুমের মতো মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্য-প্রমাণ ও আলামত ধ্বংসের বেআইনি এবং ন্যায়বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টির পথে হাঁটতে শুরু করেছে।

আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  গুম-খুনে এ সরকার শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করবে দাবি করে রিজভী বলেন, বিএনপি এ অবৈধ ক্ষমতা দখলদার, ফ্যাসিস্ট, মানবতাবিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়। শুধু তাই নয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায় এবং সব খুন-গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধ গুম-খুনের ঘটনা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, তাতে কোনো লাভ হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories